ডিজিটাল নাগরিকত্ব, অনলাইনে ভুল তথ্য ও অপতথ্য শনাক্তকরণ এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ বিষয়ে সচেতনতা বাড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্রিটিশ কাউন্সিলের ইয়ুথ কানেক্ট প্রোগ্রামের আওতায় একটি বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষ ও মাস্টার্সের ৬০ জন শিক্ষার্থী অংশ নেন।
সোমবার (২ নভেম্বর ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সেমিনার লাইব্রেরিতে ‘থিংক ক্রিটিক্যালি, কানেক্ট রেসপনসিভলি’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান। এর আগে স্বাগত বক্তব্যে বিভাগের চেয়ারম্যান শাহাব উদ্দিন (নীপু) যুগোপযোগী গ্র্যাজুয়েট তৈরিতে অ্যাকাডেমিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের যৌথ ভূমিকার ওপর জোর দেন। অনুষ্ঠানে ইউএলএবির সহযোগিতায় আয়োজিত এই সংলাপে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি দল চবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
সংলাপের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের দুটি কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের (সিএপি) কার্যক্রম উপস্থাপন। বিভাগের প্রভাষক নাজনীন আক্তারের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা পর্বে শিক্ষার্থীরা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান অনলাইন ও অফলাইনে প্রয়োগের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন