দিকপাল

জিন্নাহর পরিবার ছিল হিন্দু, বাবা ছিলেন মাছ বিক্রেতা: ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩৮ এ এম | প্রিন্ট সংস্করণ

জিন্নাহর পরিবার ছিল হিন্দু, বাবা ছিলেন মাছ বিক্রেতা: ফজলুর রহমান
ছবি: সংগৃহীত

পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর পারিবারিক পটভূমি ও ধর্মীয় রূপান্তর নিয়ে মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিএনপি নেতা ও সংসদ সদস্য (কিশোরগঞ্জ-৪) অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তিনি দাবি করেছেন, জিন্নাহর পরিবার মূলত হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল এবং তাঁর বাবা পেশায় একজন মাছ বিক্রেতা ছিলেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত 'কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরাম'-এর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে ফজলুর রহমান বলেন, "মুহাম্মদ আলী জিন্নাহর আদি নিবাস ছিল ভারতের গুজরাটে। সেখানকার একটি নিম্নবর্ণের মাছ বিক্রেতা পরিবারে তাঁর জন্ম। গুজরাটে মাছ ব্যবসায়ীদের 'পুঞ্জা' বলা হতো এবং তাঁর নাম ছিল জিন্নাহ পুঞ্জা। উচ্চবর্ণের হিন্দু সমাজ কর্তৃক বৈষম্য ও সামাজিক অবহেলার শিকার হয়ে পরবর্তীতে তাঁর পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তাঁর নাম রাখা হয় মোহাম্মদ আলী জিন্নাহ।"

নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, "আমি কেবল সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণই করিনি, বরং সংগঠক হিসেবেও ভূমিকা পালন করেছি। ১৯৭১ সালে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা নির্মাণের ঐতিহাসিক রাতে আমি উপস্থিত ছিলাম এবং পতাকা নকশাকার শিব নারায়ণ দাসের অত্যন্ত ঘনিষ্ঠ কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছি।"

বক্তব্যের একপর্যায়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে এই প্রবীণ রাজনীতিবিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জিন্নাহর পরিবার ছিল হিন্দু, বাবা ছিলেন মাছ বিক্রেতা: ফজলুর রহমান

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর পারিবারিক পটভূমি ও ধর্মীয় রূপান্তর নিয়ে মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিএনপি নেতা ও সংসদ সদস্য (কিশোরগঞ্জ-৪) অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তিনি দাবি করেছেন, জিন্নাহর পরিবার মূলত হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল এবং তাঁর বাবা পেশায় একজন মাছ বিক্রেতা ছিলেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত 'কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরাম'-এর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে ফজলুর রহমান বলেন, "মুহাম্মদ আলী জিন্নাহর আদি নিবাস ছিল ভারতের গুজরাটে। সেখানকার একটি নিম্নবর্ণের মাছ বিক্রেতা পরিবারে তাঁর জন্ম। গুজরাটে মাছ ব্যবসায়ীদের 'পুঞ্জা' বলা হতো এবং তাঁর নাম ছিল জিন্নাহ পুঞ্জা। উচ্চবর্ণের হিন্দু সমাজ কর্তৃক বৈষম্য ও সামাজিক অবহেলার শিকার হয়ে পরবর্তীতে তাঁর পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তাঁর নাম রাখা হয় মোহাম্মদ আলী জিন্নাহ।"

নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, "আমি কেবল সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণই করিনি, বরং সংগঠক হিসেবেও ভূমিকা পালন করেছি। ১৯৭১ সালে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা নির্মাণের ঐতিহাসিক রাতে আমি উপস্থিত ছিলাম এবং পতাকা নকশাকার শিব নারায়ণ দাসের অত্যন্ত ঘনিষ্ঠ কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছি।"

বক্তব্যের একপর্যায়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে এই প্রবীণ রাজনীতিবিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল