দিকপাল

পুলিশ প্রশাসনে বড় রদবদল: এসবি প্রধানসহ ১১ শীর্ষ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৩ পি এম | প্রিন্ট সংস্করণ

পুলিশ প্রশাসনে বড় রদবদল: এসবি প্রধানসহ ১১ শীর্ষ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এ নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি হিসেবে সদ্য পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসানকে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে বদলি করে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, এসবির বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের প্রধান মাইনুল হাসানকে পাঠানো হয়েছে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে। এছাড়া সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জের বিদায়ী ডিআইজি ইকবাল হোসেনকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ প্রশাসনে বড় রদবদল: এসবি প্রধানসহ ১১ শীর্ষ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এ নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি হিসেবে সদ্য পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসানকে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে বদলি করে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, এসবির বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের প্রধান মাইনুল হাসানকে পাঠানো হয়েছে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে। এছাড়া সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জের বিদায়ী ডিআইজি ইকবাল হোসেনকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল