দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ সহায়তায় গৃহীত নতুন প্রকল্পের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে এই মৃত্যুর সংখ্যা অন্তত ৫০ শতাংশে নামিয়ে আনতে কাজ করছে সরকার।
সোমবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সড়ক ভবনে আয়োজিত জরুরি অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন ও প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সড়ক দুর্ঘটনার মূল কারণগুলো তুলে ধরে মন্ত্রী জানান, মূলত যানবাহনের ফিটনেসহীনতা, চালকদের চরম অসাবধানতা, বেপরোয়া গতি এবং সাধারণ পথচারীদের অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনাপরবর্তী দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে মহাসড়ক ও হাইওয়ের পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য পৃথক বিশেষায়িত ইউনিট গড়ে তোলা হবে বলে জানান তিনি। দেশের সার্বিক সড়ক নিরাপত্তা উন্নত করতে আইন প্রয়োগের পাশাপাশি সর্বস্তরের নাগরিকদের ট্রাফিক বিধিমালার প্রতি সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন