দিকপাল

ইচ্ছে থাকলেও একসঙ্গে পে স্কেলের টাকা দেওয়া সম্ভব নয়: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | ০২:৫৪ পি এম | প্রিন্ট সংস্করণ

ইচ্ছে থাকলেও একসঙ্গে পে স্কেলের টাকা দেওয়া সম্ভব নয়: অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নে অর্থায়ন কোথা থেকে সংস্থান করা হবে তা নিয়ে হিসাব-কিতাব ও জোর সমীক্ষা চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে রাজস্ব চাপের কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও নতুন বেতন কাঠামোর অর্থ একসঙ্গে দেওয়া সম্ভব নয় বলেও স্পষ্ট করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী সরকারি কোষাগারের রাজস্ব পরিস্থিতি এবং নতুন পে স্কেল বাস্তবায়ন সম্পর্কিত নানা জটিলতার কথা তুলে ধরেন। চলতি বছরের জুলাই থেকে ঘোষিত নতুন পে স্কেল পুরোপুরি কার্যকর হবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী জানান, পুরো বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় কাজ চালিয়ে যাচ্ছে। বিশাল অঙ্কের আমদানির ফলে রাজস্বের ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় সরকারের হাত কিছুটা সংকুচিত হয়ে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

রাজস্ব বৃদ্ধির সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে আমীর খসরু বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রশাসনিক সংস্কার এবং কর সংগ্রহে সুশাসন ফেরানোর ইতিবাচক ফল ইতিমধ্যেই দৃশ্যমান হতে শুরু করেছে। এনবিআরকে পুনর্গঠন করে দুই ভাগে ভাগ করার প্রক্রিয়াসহ কর ব্যবস্থার স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি আত্মবিশ্বাসী। এ ছাড়া বেসরকারি খাত যাতে মূলধনের ঘাটতিতে না পড়ে, সে জন্য সরকার ব্যাঙ্ক খাত থেকে মাত্রাতিরিক্ত ঋণ নেওয়া থেকে বিরত থেকে বিকল্প উৎস ব্যবহারের পরিকল্পনা করছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ইচ্ছে থাকলেও একসঙ্গে পে স্কেলের টাকা দেওয়া সম্ভব নয়: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নে অর্থায়ন কোথা থেকে সংস্থান করা হবে তা নিয়ে হিসাব-কিতাব ও জোর সমীক্ষা চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে রাজস্ব চাপের কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও নতুন বেতন কাঠামোর অর্থ একসঙ্গে দেওয়া সম্ভব নয় বলেও স্পষ্ট করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী সরকারি কোষাগারের রাজস্ব পরিস্থিতি এবং নতুন পে স্কেল বাস্তবায়ন সম্পর্কিত নানা জটিলতার কথা তুলে ধরেন। চলতি বছরের জুলাই থেকে ঘোষিত নতুন পে স্কেল পুরোপুরি কার্যকর হবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী জানান, পুরো বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় কাজ চালিয়ে যাচ্ছে। বিশাল অঙ্কের আমদানির ফলে রাজস্বের ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় সরকারের হাত কিছুটা সংকুচিত হয়ে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

রাজস্ব বৃদ্ধির সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে আমীর খসরু বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রশাসনিক সংস্কার এবং কর সংগ্রহে সুশাসন ফেরানোর ইতিবাচক ফল ইতিমধ্যেই দৃশ্যমান হতে শুরু করেছে। এনবিআরকে পুনর্গঠন করে দুই ভাগে ভাগ করার প্রক্রিয়াসহ কর ব্যবস্থার স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি আত্মবিশ্বাসী। এ ছাড়া বেসরকারি খাত যাতে মূলধনের ঘাটতিতে না পড়ে, সে জন্য সরকার ব্যাঙ্ক খাত থেকে মাত্রাতিরিক্ত ঋণ নেওয়া থেকে বিরত থেকে বিকল্প উৎস ব্যবহারের পরিকল্পনা করছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল