জাতীয় নির্বাচনের চেয়েও বেশি সুষ্ঠু ও সফলভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটের সুনির্দিষ্ট দিনক্ষণ এখনই ঘোষণা করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। স্থানীয় নির্বাচনের প্রয়োজনীয় আইন ও বিধিবিধানের সংস্কারের প্রস্তাব বর্তমানে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত ‘জাতীয় নির্বাচনের কার্যক্রম মূল্যায়ন এবং স্থানীয় সরকার নির্বাচনে ইসির কর্মপদ্ধতি নির্ধারণ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।
সংসদ নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে সিইসি বলেন, নানা চ্যালেঞ্জ ও ভাবমূর্তির সংকট থাকা সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি আন্তর্জাতিক মানদণ্ড তৈরি করেছে। সংসদ নির্বাচনের কিছু ছোটখাটো ঘাটতি চিহ্নিত করে স্থানীয় সরকার নির্বাচনকে আরও বেশি ত্রুটিমুক্ত ও অংশগ্রহণমূলক করতে ইসি নিরলস তৎপরতা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় নির্বাচনে তুলনামূলক সহিংসতার শঙ্কা বেশি থাকে উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট অন্য সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে একটি কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা পরিকল্পনা সাজানো হচ্ছে। এ ছাড়া ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচন নির্ধারিত সাংবিধানিক সময়ের মধ্যেই সম্পন্ন করতে কমিশন কাজ করছে বলেও নিশ্চিত করেন সিইসি।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন