দিকপাল

হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী নিহত, আহত ২


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ০৬:১৮ পি এম | প্রিন্ট সংস্করণ

হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী নিহত, আহত ২
ছবি : সংগ্রহীত

রাজধানীর হাজারীবাগ বটতলা মাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পারভিন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন পারভিনের মেয়ে ফাতেমা আক্তার উর্মি (২১) ও পারভিনের খালাতো বোন ফরিদা বেগম (৫০); আহতদের মধ্যে উর্মিকে ঢাকা মেডিকেলে এবং ফরিদাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।


রবিবার, ২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বটতলা মাজার এলাকায় একটি ৬ তলা বাড়ির ২য় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ যায়।


হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় পারভিন নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং দুজন আহত হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসার গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে; তবে বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।


এদিকে আহত ফাতেমা আক্তার উর্মি জানান, বটতলায় একটি ৬ তলা বাড়ির ২য় তলায় ভাড়া থাকেন তারা। ঘটনার সময় তিনি বাসায় ঘুমিয়েছিলেন; হঠাৎ বিস্ফোরণে তার ঘুম ভাঙলে রুম থেকে দৌড়ে বেরিয়ে দেখেন, বাসার দেয়াল ও জানালার গ্লাস ভেঙে গেছে। তিনি আরও জানান, রুমের ভেতর কেউ একজন ব্লেন্ডার মেশিন চালু করেছিলেন এবং এর পরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে; তবে আদতেও কী থেকে বিস্ফোরণ ঘটেছে, সেটি নিশ্চিত নন তিনি।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী নিহত, আহত ২

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর হাজারীবাগ বটতলা মাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পারভিন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন পারভিনের মেয়ে ফাতেমা আক্তার উর্মি (২১) ও পারভিনের খালাতো বোন ফরিদা বেগম (৫০); আহতদের মধ্যে উর্মিকে ঢাকা মেডিকেলে এবং ফরিদাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।


রবিবার, ২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বটতলা মাজার এলাকায় একটি ৬ তলা বাড়ির ২য় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ যায়।


হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় পারভিন নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং দুজন আহত হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসার গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে; তবে বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।


এদিকে আহত ফাতেমা আক্তার উর্মি জানান, বটতলায় একটি ৬ তলা বাড়ির ২য় তলায় ভাড়া থাকেন তারা। ঘটনার সময় তিনি বাসায় ঘুমিয়েছিলেন; হঠাৎ বিস্ফোরণে তার ঘুম ভাঙলে রুম থেকে দৌড়ে বেরিয়ে দেখেন, বাসার দেয়াল ও জানালার গ্লাস ভেঙে গেছে। তিনি আরও জানান, রুমের ভেতর কেউ একজন ব্লেন্ডার মেশিন চালু করেছিলেন এবং এর পরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে; তবে আদতেও কী থেকে বিস্ফোরণ ঘটেছে, সেটি নিশ্চিত নন তিনি।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল