দিকপাল

গ্রেপ্তারকৃত আবুল হাশেম ভূঁইয়া জেলার দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের মৃত সুলতান ভূঁইয়ার ছেলে। তিনি কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন বলে জানা গেছে।

বিশ্ব শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, মানিকগঞ্জে প্রধান শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | ০৭:৪৪ পি এম | প্রিন্ট সংস্করণ

বিশ্ব শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, মানিকগঞ্জে প্রধান শিক্ষক গ্রেপ্তার

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ বাক্যটি ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৫ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সাটুরিয়া থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃত আবুল হাশেম ভূঁইয়া জেলার দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের মৃত সুলতান ভূঁইয়ার ছেলে। তিনি কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে তিল্লী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ওই শোভাযাত্রায় ব্যবহৃত একটি ব্যানারে লেখা ছিল ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। 

পরে বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা চলাকালে ব্যানারের বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসলে তাঁরা সাটুরিয়া থানা-পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিতর্কিত ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, ঘটনাটি যাচাই-বাছাই করে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত শিক্ষককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, মানিকগঞ্জে প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ বাক্যটি ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৫ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সাটুরিয়া থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃত আবুল হাশেম ভূঁইয়া জেলার দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের মৃত সুলতান ভূঁইয়ার ছেলে। তিনি কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে তিল্লী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ওই শোভাযাত্রায় ব্যবহৃত একটি ব্যানারে লেখা ছিল ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। 

পরে বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা চলাকালে ব্যানারের বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসলে তাঁরা সাটুরিয়া থানা-পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিতর্কিত ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, ঘটনাটি যাচাই-বাছাই করে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত শিক্ষককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল