সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রাতে অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে এবং সর্বোচ্চ আদালতের সার্বিক নিরাপত্তা জোরদারে কঠোর নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশের সময় সংশ্লিষ্ট সবাইকে আবশ্যিকভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কিংবা নিজ নিজ অফিসিয়াল পরিচয়পত্র সঙ্গে রাখতে এবং দায়িত্বরতদের চাওয়া সাপেক্ষে তা প্রদর্শন করতে হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এক স্থাপনা (কেপিআই)। মাননীয় প্রধান বিচারপতিসহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ প্রতিদিন সুপ্রিম কোর্টের বিভিন্ন ভবনের আদালতকক্ষে বিচারকার্য পরিচালনা করে থাকেন। ফলে বিচারকবৃন্দ, মামলা পরিচালনাকারী আইনজীবী এবং সার্বিকভাবে এই গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত আবশ্যক।
প্রশাসন জানায়, নিরাপত্তা নিশ্চিতে ইতিপূর্বেও প্রবেশের সময় নিজ নিজ পরিচয়পত্র প্রদর্শনের নিয়ম চালু করা হয়েছিল। তবে সম্প্রতি লক্ষ্য করা গেছে, গভীর রাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কিছু অপ্রত্যাশিত ব্যক্তি প্রবেশ করছেন, যা সুপ্রিম কোর্টের নিরাপত্তাব্যবস্থাকে বিঘ্নিত করার আশঙ্কা তৈরি করেছে।
এই অবস্থায় রাতে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করতে চাইলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চাহিদামাফিক নিজস্ব অফিশিয়াল পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন