সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দেশের বিভিন্ন জেলায় থাকা তাঁর প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকার সম্পত্তি ক্রোক (জব্দ) ও ব্যাংক হিসাব ফ্রিজ করার (অবরুদ্ধ) নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত এই আদেশ জারি করেন।
দুদকের আবেদন অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতির ঘোষিত বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের অনুসন্ধানে বিভিন্ন জেলায় তাঁর মালিকানাধীন ১৮টি প্লটের সন্ধান মেলে। আদালত এসব প্লট ক্রোক করার নির্দেশের পাশাপাশি তাঁর দুটি ব্যাংক হিসাবে থাকা মোট ৩৭ হাজার টাকা অবরুদ্ধ করার আদেশ দেন। দুদক আদালতকে জানায়, অভিযোগের সার্বিক তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থেই এই সম্পত্তিগুলো ক্রোক ও ফ্রিজ করা জরুরি ছিল।
উল্লেখ্য, এর আগে ইসলামী ব্যাংকের অর্থ লুটপাট ও আর্থিক অনিয়মের অভিযোগে দায়ের করা একটি দুর্নীতি মামলায়ও সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আসামি করা হয়েছিল।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন