মনোনয়নপত্রের হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের এমপি পদ শূন্য ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটকারীর আইনজীবী জানিয়েছেন, হলফনামায় ১ কোটি টাকার সম্পদের কথা উল্লেখ করলেও পরে টেলিভিশন টকশোয় তিনি স্বীকার করেন যে তার এত টাকার সম্পদ নেই।
নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন ৩০ জুলাই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। আজ বুধবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় শুনানির জন্য এটি অন্তর্ভুক্ত রয়েছে।
রিটকারীর আইনজীবী এ বি এম ইব্রাহিম খলিল দ্য ডেইলি স্টারকে বলেন, 'হলফনামায় কথিত জালিয়াতির কারণে নোয়াখালী-৬ সংসদীয় আসন কেন শূন্য ঘোষণা করা হবে না, সে বিষয়ে ঘোষণা চেয়েছেন রিটকারী।' তিনি আরও বলেন, সম্পদের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার কারণে তার সংসদ সদস্য পদ বাতিল করা উচিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসুদ শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে নোয়াখালী-৬ আসনে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ মাহবুবের রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পান ৬৪ হাজার ২১ ভোট।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন