দিকপাল

সংবিধানে সব নাগরিকের পরিচয় বাংলাদেশী—স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ০৪:২৮ পি এম | প্রিন্ট সংস্করণ

সংবিধানে সব নাগরিকের পরিচয় বাংলাদেশী—স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব মানুষের একক জাতীয় পরিচয় ‘বাংলাদেশী’ এবং দেশের ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় আলাদা করে কোনো জনগোষ্ঠীকে ‘আদিবাসী’ হিসেবে চিহ্নিত করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) রাজধানীর গুলশানে পার্বত্য চট্টগ্রাম গবেষণা ফাউন্ডেশন (সিএইচআরএফ) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

‘ইনডিজেনাস আইডেন্টিটি ইজ ইরিলেভেন্ট ফর বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করেছে। পাশাপাশি রাজনৈতিক সমঝোতার দলিল ‘জুলাই জাতীয় সনদে’ও দেশের সব মানুষের পরিচয় ‘বাংলাদেশী’ হিসেবে নির্ধারণের বিষয়ে সর্বসম্মত ঐকমত্য হয়েছে, যা দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় মূল ভিত্তি হিসেবে কাজ করবে। তবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে রাষ্ট্রের স্পষ্ট অঙ্গীকার রয়েছে উল্লেখ করে তিনি জানান, পিছিয়ে থাকা জনগোষ্ঠী, নারী ও শিশুদের মূলধারায় এগিয়ে নিতে বিশেষ সুবিধা ও কোটার ব্যবস্থা বহাল রাখা হয়েছে।

আন্তর্জাতিক নীতিমালার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করেন যে, ২০০৭ সালে জাতিসংঘে আদিবাসী অধিকারবিষয়ক ঘোষণাপত্র গ্রহণের সময় বাংলাদেশ ভোটদানে বিরত ছিল এবং আইএলও কনভেনশন ১৬৯-এরও বাংলাদেশ অংশীদার নয়। ফলে এসব আন্তর্জাতিক সনদ বাংলাদেশের ওপর বাধ্যতামূলক নয়। সিএইচআরএফের চেয়ারম্যান মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ১২ আগস্ট ২০২৬

সংবিধানে সব নাগরিকের পরিচয় বাংলাদেশী—স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল