দিকপাল

আজ রাতে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ: বাংলাদেশ থেকে লাইভ দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ১১:৫৩ এ এম | প্রিন্ট সংস্করণ

আজ রাতে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ: বাংলাদেশ থেকে লাইভ দেখবেন যেভাবে
ছবি: সংগৃহীত

মহাজাগতিক এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) সংঘটিত হতে যাচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। প্রায় দুই বছর পর সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করায় চাঁদের ছায়ায় পুরোপুরি ঢেকে যাবে সূর্য। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় (GMT) অনুযায়ী আজ বিকেল ৩টা ৩৪ মিনিটে গ্রহণের প্রক্রিয়া শুরু হবে, যা বাংলাদেশ সময় অনুযায়ী আজ রাত ৯টা ৩৪ মিনিটে শুরু হতে যাচ্ছে।

এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছায়াপথ প্রায় ৮,৩০০ কিলোমিটার দীর্ঘ হবে। আর্কটিক অঞ্চল থেকে শুরু করে উত্তর মেরু, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, স্পেন ও পর্তুগালের ওপর দিয়ে অতিক্রম করবে এই ছায়াপথ। এসব অঞ্চলের অবস্থানভেদে সূর্য প্রায় ২০ সেকেন্ড থেকে দুই মিনিটেরও বেশি সময় ধরে চাঁদের আড়ালে সম্পূর্ণ অদৃশ্য থাকবে। এছাড়া ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকা থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। বিশেষ করে স্পেন ও পর্তুগালের কিছু অংশে সূর্যাস্তের ঠিক আগমুহূর্তে গ্রহণ ঘটায় সেখানে তৈরি হবে এক নয়নাভিরাম দৃশ্য।

তবে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কোনো দেশ থেকে সরাসরি আকাশে এই গ্রহণ দেখা যাবে না। তবে মহাকাশপ্রেমীরা ঘরে বসেই ইন্টারনেটে নাসার অফিশিয়াল লাইভ সম্প্রচারের মাধ্যমে এই বিরল দৃশ্য সরাসরি উপভোগ করতে পারবেন। নাসা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় দুপুর ১টা ১৫ মিনিট (EDT) অর্থাৎ বাংলাদেশ সময় আজ রাত ১১টা ১৫ মিনিট থেকে তাদের অফিশিয়াল ওয়েবসাইট ও 'নাসা লাইভ' (NASA Live) পেজে গ্রহণটি সরাসরি সম্প্রচার করা হবে। সরাসরি আকাশে গ্রহণ দেখার সুযোগ পাওয়া অঞ্চলের বাসিন্দাদের জন্য সাধারণ সানগ্লাস এড়িয়ে অনুমোদিত 'সোলার ফিল্টার' ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ১২ আগস্ট ২০২৬

আজ রাতে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ: বাংলাদেশ থেকে লাইভ দেখবেন যেভাবে

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল