দিকপাল

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী

ইয়াসরির মাহবুব
ইয়াসরির মাহবুব স্টাফ রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ০২:০২ পি এম | প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে—এমন খবরকে সম্পূর্ণ ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গুঞ্জন নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তথ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, “এটি গুজবের একটি অংশ।”

অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেন জহির উদ্দিন স্বপন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ভারত-বাংলাদেশ সম্পর্কে এমন কোনো জটিলতা নেই, যা সমাধান করা সম্ভব নয়।”

এ সময় দেশের উন্নয়নে তরুণ প্রজন্মের গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, “তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি এবং দেশের জন্য আশীর্বাদ।” বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ মোকাবিলায় তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। তরুণদের যদি সঠিক শিক্ষা ও আধুনিক দক্ষতা দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা যায়, তবে তারা দেশের উন্নয়নে অসামান্য অবদান রাখবে। তরুণদের দক্ষ করে তুলতে বর্তমান সরকার ইতিমধ্যে একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ১২ আগস্ট ২০২৬

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে—এমন খবরকে সম্পূর্ণ ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গুঞ্জন নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তথ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, “এটি গুজবের একটি অংশ।”

অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেন জহির উদ্দিন স্বপন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ভারত-বাংলাদেশ সম্পর্কে এমন কোনো জটিলতা নেই, যা সমাধান করা সম্ভব নয়।”

এ সময় দেশের উন্নয়নে তরুণ প্রজন্মের গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, “তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি এবং দেশের জন্য আশীর্বাদ।” বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ মোকাবিলায় তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। তরুণদের যদি সঠিক শিক্ষা ও আধুনিক দক্ষতা দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা যায়, তবে তারা দেশের উন্নয়নে অসামান্য অবদান রাখবে। তরুণদের দক্ষ করে তুলতে বর্তমান সরকার ইতিমধ্যে একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল