ইরানের বন্দর অবরোধ ভেঙে দেশটির দিকে অগ্রসর হওয়া একটি পণ্যবাহী জাহাজকে থামাতে ওমান উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত মঙ্গলবার (১১ আগস্ট) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়, পানামার পতাকাবাহী ‘এম/ভি ভেলা নোভা’ নামের একটি বাণিজ্যিক জাহাজ ওমান উপসাগর হয়ে ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় মার্কিন বাহিনীর পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও জাহাজের বেসামরিক ক্রুরা তা উপেক্ষা করেন। ফলশ্রুতিতে, মার্কিন সামরিক বাহিনীর একটি ‘এমএইচ-৬০’ মডেলের হেলিকপ্টার থেকে জাহাজটির ইঞ্জিন কক্ষ লক্ষ্য করে দুটি ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এই হামলায় জাহাজটির স্টিয়ারিং ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়ে এবং জাহাজটি ইরানের দিকে যাওয়ার সক্ষমতা হারায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ইরানও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। মার্কিন সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে তাদের আরোপিত অবরোধ পূরোদমে কার্যকর রয়েছে এবং ১১ আগস্ট পর্যন্ত তারা ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন ও একাধিক অবাধ্য জাহাজকে অচল করেছে। অন্যদিকে, ইরানের পাল্টা হামলা এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ার ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। একই দিনে লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালিতে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে, যা যুদ্ধ শুরুর পর হুতিদের প্রথম প্রাণঘাতী হামলা।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন