সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আদালত থেকে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন।
আজ রোববার (২ আগস্ট ২০২৬) রাজশাহীতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে আমরা খবর পেয়েছি। তাঁর জামিন আদেশ বাতিলের লক্ষ্যে বাংলাদেশ সরকার দুবাইতে ল’ফার্ম নিয়োগ দিয়েছে। বর্তমানে জামিনের সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা চলছে। আশা করছি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুত জামিন বাতিল করিয়ে তাঁকে দেশে ফেরত আনতে পারব।”
এর আগে একই দিনে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বেনজীর আহমেদের জামিনের বিষয়ে তাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো দাপ্তরিক তথ্য নেই।
তবে জামিন পেলেও আদালত থেকে তাঁর ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন