পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর কর্মসূচির আওতায় পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের একটি প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) মহাপরিচালক (আইন) ও এডুকেশনাল টেস্টিং কাউন্সিলের সিইও তারিক ইকবালের নেতৃত্বে তিন সদস্যের এই দলটি বিশ্ববিদ্যালয়ে আসে।
প্রতিনিধিদলের সদস্যরা রাবি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বৈঠককালে তাঁরা পাকিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ এবং এই সংক্রান্ত চলমান উদ্যোগগুলো সম্পর্কে উপাচার্যকে বিস্তারিতভাবে অবহিত করেন। উপাচার্য দুই দেশের শিক্ষার মানোন্নয়নে এই উদ্যোগকে সাধুবাদ জানান ও স্বাগত জানান।
সফরকারী প্রতিনিধিদলটি পাকিস্তান সরকার প্রদত্ত ‘আল্লামা ইকবাল স্কলারশিপ’ কর্মসূচির আওতায় রাজশাহী অঞ্চলের আগ্রহী শিক্ষার্থীদের বাছাইয়ের লক্ষ্যে একটি প্রাক-নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে। বেলা ১১টা থেকে রাবি সিনেট ভবনে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, যাতে আনুমানিক চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, আন্তর্জাতিক বিষয়াবলি অফিসের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ক্যারিয়ার কাউন্সেলিং ও ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক মো. নূরুল মোমেন, প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন এবং পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক মো. নুরুজ্জামান হক অন্যতম।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন