দিকপাল

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির নতুন সিদ্ধান্ত কার্যকর


শিক্ষা ডেক্স
শিক্ষা ডেক্স
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ০৯:২১ পি এম | প্রিন্ট সংস্করণ

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির নতুন সিদ্ধান্ত কার্যকর
ছবি : সংগ্রহীত

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম নিয়ে গত ৯ নভেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভার পূর্বের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে এবং এখন থেকে বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন, বিধি-বিধান ও একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়, যেখানে কমিশনের সদস্যরা এবং ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন।

এর আগে গত ৯ নভেম্বর ইউজিসিতে অনুষ্ঠিত উপাচার্যদের সভায় এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছিল, যার ফলে সৃষ্ট ভুলবোঝাবুঝি নিরসনে বুধবারের এই বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা ও একাডেমিক স্বায়ত্তশাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অক্ষুণ্ন রাখার ঘোষণা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির নতুন সিদ্ধান্ত কার্যকর

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম নিয়ে গত ৯ নভেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভার পূর্বের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে এবং এখন থেকে বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন, বিধি-বিধান ও একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়, যেখানে কমিশনের সদস্যরা এবং ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন।

এর আগে গত ৯ নভেম্বর ইউজিসিতে অনুষ্ঠিত উপাচার্যদের সভায় এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছিল, যার ফলে সৃষ্ট ভুলবোঝাবুঝি নিরসনে বুধবারের এই বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা ও একাডেমিক স্বায়ত্তশাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অক্ষুণ্ন রাখার ঘোষণা দেওয়া হয়।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল