বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন এই নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করা হয়। এর আগে ২০২৫ সালের নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স পাঁচ বছর নির্ধারণ করা হয়েছিল।
জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী নতুন নীতিমালায় বলা হয়েছে, প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশি হতে হবে, তবে তা ৭ বছরের কম হতে হবে। অর্থাৎ, জন্মতারিখ ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত হতে হবে। বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত শিথিলতার সুবিধা দেওয়া হবে।
নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যিকভাবে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে এবং মূল তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করা হবে। এছাড়া অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকেই নবম শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে মোট ৫০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার সময় থাকবে এক ঘণ্টা। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। অন্যদিকে চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১০০ নম্বরের পরীক্ষায় সময় থাকবে দুই ঘণ্টা; যেখানে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর নির্ধারিত রয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসন উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরও জাতীয় ও স্থানীয় পত্রিকা কিংবা ওয়েবসাইটের মাধ্যমে তা প্রচারের ব্যবস্থা করবে।
ক্যাটাগরি: শিক্ষা / জাতীয়
বিষয় : ২০২৭ শিক্ষাবর্ষ

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন