দিকপাল

গণভোটের রায় বাস্তবায়নে স্পিকারের কাছে ১১ দলের স্মারকলিপি

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | ০৩:৩৫ পি এম | প্রিন্ট সংস্করণ

গণভোটের রায় বাস্তবায়নে স্পিকারের কাছে ১১ দলের স্মারকলিপি

অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং সকল গণহত্যার বিচারের দাবিতে আজ ৭ জুলাই (মঙ্গলবার) জাতীয় সংসদের মাননীয় স্পীকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১১ দলীয় ঐক্য ও শহীদ পরিবার এবং আহতদের পক্ষে ১১ দলীয় ঐক্যের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ জাতীয় সংসদ ভবনে সশরীরে উপস্থিত হয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে মূলত দুটি প্রধান দাবি তুলে ধরা হয়েছে। প্রথমত, জনগণের প্রত্যক্ষ ভোটে অর্জিত গণরায়ের প্রতি সম্মান জানিয়ে এবং তা কার্যকর করতে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের বিশেষ অধিবেশন ডাকার জোর দাবি জানানো হয়েছে। দ্বিতীয়ত, বিগত সময়ে ঘটে যাওয়া সকল গণহত্যার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেন যে, জাতীয় সংসদের অভিভাবক হিসেবে মাননীয় স্পীকার এই স্মারকলিপির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় এবং আইনানুগ পদক্ষেপ গ্রহণে আন্তরিক ভূমিকা রাখবেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নে স্পিকারের কাছে ১১ দলের স্মারকলিপি

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং সকল গণহত্যার বিচারের দাবিতে আজ ৭ জুলাই (মঙ্গলবার) জাতীয় সংসদের মাননীয় স্পীকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১১ দলীয় ঐক্য ও শহীদ পরিবার এবং আহতদের পক্ষে ১১ দলীয় ঐক্যের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ জাতীয় সংসদ ভবনে সশরীরে উপস্থিত হয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে মূলত দুটি প্রধান দাবি তুলে ধরা হয়েছে। প্রথমত, জনগণের প্রত্যক্ষ ভোটে অর্জিত গণরায়ের প্রতি সম্মান জানিয়ে এবং তা কার্যকর করতে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের বিশেষ অধিবেশন ডাকার জোর দাবি জানানো হয়েছে। দ্বিতীয়ত, বিগত সময়ে ঘটে যাওয়া সকল গণহত্যার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেন যে, জাতীয় সংসদের অভিভাবক হিসেবে মাননীয় স্পীকার এই স্মারকলিপির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় এবং আইনানুগ পদক্ষেপ গ্রহণে আন্তরিক ভূমিকা রাখবেন।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল