দিকপাল

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | ০২:৫৮ পি এম | প্রিন্ট সংস্করণ

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আজ মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকাল ১১:৩০ টায় বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়েছেন মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। দ্বিপক্ষীয় সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করতে দুই দেশ একযোগে কাজ করবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে বিশেষ করে তিস্তা ব্যারেজ মহা পরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ ইকোনমিক করিডোর এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সমস্যার আশু সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও দ্রুত প্রত্যাবর্তনের বিষয়ে চীন সরকারের কার্যকর ও জোরালো সহযোগিতা কামনা করেন।

বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বের গুরুত্ব সবিস্তারে তুলে ধরা হয়। উভয় পক্ষই উল্লেখ করেন যে, দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময়ে এই চিরন্তন বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর, সুদৃঢ় ও বহুমাত্রিক হবে বলে তাঁরা যৌথ প্রত্যাশা ব্যক্ত করেন।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের রাজনৈতিক সেকশনের পরিচালক ঝ্যাং জিং এবং পলিটিকাল এ্যাটাচে মি. রু কি উপস্থিত ছিলেন। অন্যদিকে, মাননীয় বিরোধীদলীয় নেতার পক্ষে উপস্থিত ছিলেন তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল