দিকপাল

সৌদি প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | ০২:৫০ পি এম | প্রিন্ট সংস্করণ

সৌদি প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস
ছবি: সংগৃহীত

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অপরাধসংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে স্থানীয় আইন মেনে চলার কঠোর আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে কোনো অভিযোগের ভিত্তিতে কাউকে নিজ উদ্যোগে আটক রাখা বা শারীরিক নির্যাতন করা থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য প্রবাসীদের বিশেষভাবে সতর্ক করেছে দূতাবাস। গত সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি অপরাধে জড়িত বলে অভিযোগ থাকলে কিংবা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে বিষয়টি প্রবাসীদের নিজেদের হাতে তুলে নেওয়া যাবে না। এমন পরিস্থিতি তৈরি হলে তা দ্রুত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। এই ধরনের জরুরি সহায়তার জন্য প্রয়োজনে সৌদি আরবের জরুরি সেবার হটলাইন ৯৯৯ ও ৯১১ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, অপরাধে জড়িত থাকার সন্দেহে কাউকে নিজ উদ্যোগে আটকে রাখা বা শারীরিকভাবে নির্যাতন করা সৌদি আরবের স্থানীয় আইনে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়।

দূতাবাস সমস্ত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন ও বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানিয়েছে। যেকোনো ধরনের অপরাধসংক্রান্ত ঘটনায় প্রবাসীদের নিজে কোনো ব্যবস্থা না নিয়ে, তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আইনি কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সৌদি প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অপরাধসংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে স্থানীয় আইন মেনে চলার কঠোর আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে কোনো অভিযোগের ভিত্তিতে কাউকে নিজ উদ্যোগে আটক রাখা বা শারীরিক নির্যাতন করা থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য প্রবাসীদের বিশেষভাবে সতর্ক করেছে দূতাবাস। গত সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি অপরাধে জড়িত বলে অভিযোগ থাকলে কিংবা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে বিষয়টি প্রবাসীদের নিজেদের হাতে তুলে নেওয়া যাবে না। এমন পরিস্থিতি তৈরি হলে তা দ্রুত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। এই ধরনের জরুরি সহায়তার জন্য প্রয়োজনে সৌদি আরবের জরুরি সেবার হটলাইন ৯৯৯ ও ৯১১ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, অপরাধে জড়িত থাকার সন্দেহে কাউকে নিজ উদ্যোগে আটকে রাখা বা শারীরিকভাবে নির্যাতন করা সৌদি আরবের স্থানীয় আইনে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়।

দূতাবাস সমস্ত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন ও বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানিয়েছে। যেকোনো ধরনের অপরাধসংক্রান্ত ঘটনায় প্রবাসীদের নিজে কোনো ব্যবস্থা না নিয়ে, তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আইনি কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল