দিকপাল

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : রবিবার, ০৫ জুলাই ২০২৬ | ১২:৫০ পি এম | প্রিন্ট সংস্করণ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার (৪ জুলাই) মালয়েশিয়ায় অবস্থানরত মির্জা আব্বাসের সাথে সস্ত্রীক দেখা করেন তিনি। সাক্ষাৎ শেষে আলাল জানান, প্রবীণ এই রাজনৈতিক নেতা বর্তমানে আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন এবং তার শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি হচ্ছে। দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য মির্জা আব্বাস দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১১ মার্চ পবিত্র রমজান মাসে ইফতারের সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার মস্তিষ্কে একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে দেশে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তাকে প্রথমে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসার পর বিশেষায়িত চিকিৎসা ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন প্রক্রিয়ার জন্য তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়, যেখানে বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ০৫ জুলাই ২০২৬

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার (৪ জুলাই) মালয়েশিয়ায় অবস্থানরত মির্জা আব্বাসের সাথে সস্ত্রীক দেখা করেন তিনি। সাক্ষাৎ শেষে আলাল জানান, প্রবীণ এই রাজনৈতিক নেতা বর্তমানে আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন এবং তার শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি হচ্ছে। দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য মির্জা আব্বাস দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১১ মার্চ পবিত্র রমজান মাসে ইফতারের সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার মস্তিষ্কে একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে দেশে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তাকে প্রথমে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসার পর বিশেষায়িত চিকিৎসা ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন প্রক্রিয়ার জন্য তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়, যেখানে বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল