দিকপাল

জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাকটিকিট উদ্বোধন

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : রবিবার, ০৫ জুলাই ২০২৬ | ০১:২২ পি এম | প্রিন্ট সংস্করণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাকটিকিট উদ্বোধন

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই স্মারক ডাক টিকেটের উদ্বোধন করা হয়।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে ডাক অধিদপ্তর এবার ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড প্রকাশ করেছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতি বছর ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে দেশব্যাপী উদযাপিত হয়। এই দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ নিয়মিতভাবে বিশেষ স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করে থাকে। সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশের গ্রামীণ অর্থনীতির বিকাশ ও পল্লী উন্নয়নে নানামুখী অবদানের স্বীকৃতি প্রদান করা এবং সাধারণ মানুষের মাঝে এই বিশেষ দিনটির গুরুত্ব ও তাৎপর্য সফলভাবে তুলে ধরা।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ০৫ জুলাই ২০২৬

জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাকটিকিট উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই স্মারক ডাক টিকেটের উদ্বোধন করা হয়।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে ডাক অধিদপ্তর এবার ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড প্রকাশ করেছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতি বছর ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে দেশব্যাপী উদযাপিত হয়। এই দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ নিয়মিতভাবে বিশেষ স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করে থাকে। সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশের গ্রামীণ অর্থনীতির বিকাশ ও পল্লী উন্নয়নে নানামুখী অবদানের স্বীকৃতি প্রদান করা এবং সাধারণ মানুষের মাঝে এই বিশেষ দিনটির গুরুত্ব ও তাৎপর্য সফলভাবে তুলে ধরা।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল