দিকপাল

সাঈদী মামলার সাক্ষী অপহরণে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ইয়াসরির মাহবুব
ইয়াসরির মাহবুব স্টাফ রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ | ০২:০৫ পি এম | প্রিন্ট সংস্করণ

সাঈদী মামলার সাক্ষী অপহরণে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হন পিরোজপুরের সুখরঞ্জন বালী। চাঞ্চল্যকর এই অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ঢাকার নিজ বাসভবন থেকে ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টা ৫০ মিনিটে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে ট্রাইব্যুনাল এলাকা থেকে অপহরণের ঘটনার সুনির্দিষ্ট অভিযোগে সহকারী পুলিশ সুপার পদের কর্মকর্তা ফজলুর রহমানকে বৃহস্পতিবার রাতে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই অপহরণ মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সাঈদী মামলার সাক্ষী অপহরণে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হন পিরোজপুরের সুখরঞ্জন বালী। চাঞ্চল্যকর এই অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ঢাকার নিজ বাসভবন থেকে ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টা ৫০ মিনিটে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে ট্রাইব্যুনাল এলাকা থেকে অপহরণের ঘটনার সুনির্দিষ্ট অভিযোগে সহকারী পুলিশ সুপার পদের কর্মকর্তা ফজলুর রহমানকে বৃহস্পতিবার রাতে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই অপহরণ মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল