দিকপাল

বাজারে আবারও ঊর্ধ্বগতি, বাড়ল মুরগি-আলু-কাঁচা মরিচের দাম

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ | ১১:৩১ এ এম | প্রিন্ট সংস্করণ

বাজারে আবারও ঊর্ধ্বগতি, বাড়ল মুরগি-আলু-কাঁচা মরিচের দাম

সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারগুলোতে আবারও চড়তে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সরবরাহ সংকটের অজুহাতে খুচরা বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে আলু, রসুন, বেগুন, কাঁচা মরিচ এবং সুগন্ধিসহ বিভিন্ন জাতের চালের দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, চলতি সপ্তাহের শুরুতে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও ৩-৪ দিনের ব্যবধানে তা বেড়ে ১৯০ থেকে ২০০ টাকায় ঠেকেছে। একইভাবে কেজিতে ২০ টাকা বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ২৮০ থেকে ৩৩০ টাকা।

সবজির বাজারে এক মাসের ব্যবধানে আলুর দাম প্রায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত মাসে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হওয়া আলু এখন ক্রেতাদের কিনতে হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে। এছাড়া এক সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম কেজিতে ২০ টাকা বেড়ে ৭০ থেকে ১০০ টাকায় এবং রান্নার অন্যতম অনুষঙ্গ কাঁচা মরিচ প্রতি কেজি ১২০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর তথ্য অনুযায়ী, গত এক মাসে দেশি রসুনের দাম ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি দেশি রসুন ৯০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক মাস আগে ছিল ৬০ থেকে ১৪০ টাকা।

চালের বাজারে নাজিরশাইল ও মিনিকেটের মতো সরু চালের দাম কেজিতে ২ টাকা বেড়ে ৭২ থেকে ৮৫ টাকা হয়েছে। এছাড়া পাইজাম ও ব্রি-২৮ জাতের চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মোটা চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে চিনিগুঁড়া বা পোলাওয়ের চালের দাম। মাস খানেকের ব্যবধানে কেজিতে ১৫ টাকা বেড়ে প্রতি কেজি খোলা পোলাওয়ের চাল এখন ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ না থাকায় পণ্যগুলোর দাম কিছুটা বেড়েছে। তবে সাধারণ ক্রেতারা বাজারে নিয়মিত তদারকি জোরদার করার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বাজারে আবারও ঊর্ধ্বগতি, বাড়ল মুরগি-আলু-কাঁচা মরিচের দাম

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল