দিকপাল

আওয়ামী লীগ আমলে বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তা পাচ্ছেন পুনর্বাসন

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ | ১০:৪৮ এ এম | প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগ আমলে বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তা পাচ্ছেন পুনর্বাসন

আওয়ামী লীগ সরকারের আমলে (২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত) সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হওয়া ১৫০ জন অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্তকৃত (চাকরিচ্যুত) অফিসারকে পুনর্বাসন, ভূতাপেক্ষ পদোন্নতি এবং বকেয়া আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গত বুধবার (১ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিগত দেড় দশকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর চাকরিতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হওয়া অফিসারদের আবেদন পর্যালোচনাপূর্বক সুপারিশ পেশের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গঠিত এই বিশেষ কমিটি এবং তিন বাহিনীর সদর দপ্তরগুলোর পর্ষদের দেওয়া প্রস্তাব ও সুপারিশ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করে এই চূড়ান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশের আওতায় তিন বাহিনীর মোট ১৫০ জন অফিসারের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১১৫ জন, বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন এবং বাংলাদেশ বিমানবাহিনীর ১৪ জন অফিসারকে পুনর্বাসিত করা হয়েছে।

এই ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের তাঁদের যোগ্যতানুযায়ী স্বাভাবিক অবসর, ভূতাপেক্ষ পদোন্নতিসহ স্বাভাবিক অবসর, অথবা অকালীন (বাধ্যতামূলক) অবসর বা পদোন্নতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে সরকারি বিধিমালা অনুযায়ী তাঁদের প্রাপ্য বকেয়া বেতন-ভাতা, অবসরকালীন আর্থিক সুবিধা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ আর্থিক প্রণোদনাও দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তা পাচ্ছেন পুনর্বাসন

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

আওয়ামী লীগ সরকারের আমলে (২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত) সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হওয়া ১৫০ জন অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্তকৃত (চাকরিচ্যুত) অফিসারকে পুনর্বাসন, ভূতাপেক্ষ পদোন্নতি এবং বকেয়া আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গত বুধবার (১ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিগত দেড় দশকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর চাকরিতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হওয়া অফিসারদের আবেদন পর্যালোচনাপূর্বক সুপারিশ পেশের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গঠিত এই বিশেষ কমিটি এবং তিন বাহিনীর সদর দপ্তরগুলোর পর্ষদের দেওয়া প্রস্তাব ও সুপারিশ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করে এই চূড়ান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশের আওতায় তিন বাহিনীর মোট ১৫০ জন অফিসারের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১১৫ জন, বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন এবং বাংলাদেশ বিমানবাহিনীর ১৪ জন অফিসারকে পুনর্বাসিত করা হয়েছে।

এই ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের তাঁদের যোগ্যতানুযায়ী স্বাভাবিক অবসর, ভূতাপেক্ষ পদোন্নতিসহ স্বাভাবিক অবসর, অথবা অকালীন (বাধ্যতামূলক) অবসর বা পদোন্নতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে সরকারি বিধিমালা অনুযায়ী তাঁদের প্রাপ্য বকেয়া বেতন-ভাতা, অবসরকালীন আর্থিক সুবিধা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ আর্থিক প্রণোদনাও দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল