বলিউডের বাদশা শাহরুখ খান যেন এখন ‘কিং’ উপাধিতে অভ্যস্ত। সিনেমার গ্ল্যামার ছাড়িয়ে ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মালিকানায় তিনি পা রেখেছেন নতুন এক মাইলফলকে। শাহরুখের মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজস্ব ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করে ফেলেছে। লস অ্যাঞ্জেলেসের ফেয়ারপ্লেক্সে গড়ে ওঠা এই ভেন্যুতে সম্প্রতি মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
নাইট রাইডার্সের এই স্টেডিয়াম উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডম। আর এই ম্যাচ দিয়েই যুক্তরাষ্ট্রের মাটিতে নাইট রাইডার্সের নতুন অধ্যায়ের সূচনা হয়। শাহরুখ খান এক বিবৃতিতে জানিয়েছেন, যা একসময় শুধু স্বপ্ন ছিল, তা এখন বাস্তব। তিনি বলেন, ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা তাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। এই ভেন্যু শুধু খেলার মাঠ নয়, বরং পরিবার-বন্ধুদের আনন্দের ঠিকানা হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মান অনুযায়ী গড়ে তোলা এই মাঠে আটটি উইকেটের মূল স্কোয়ার, ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাডলাইট টাওয়ার রয়েছে। নির্মাণকাজে ৩২ হাজার মেট্রিক টনের বেশি মাটি সরানো হয়েছে। নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী জানিয়েছেন, এটি শুধু একটি স্টেডিয়াম নয়, বরং ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গির প্রতীক।
স্টেডিয়াম উদ্বোধনী ম্যাচে প্রথম বলটি ছুড়েছিলেন সাবেক এনবিএ চ্যাম্পিয়ন মেটা ওয়ার্ল্ড পিস। তাঁর উপস্থিতি যুক্তরাষ্ট্রে ক্রিকেট ও মূলধারার ক্রীড়ার ক্রমবর্ধমান সংযোগের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ১ থেকে ৫ জুলাই পর্যন্ত এই মাঠে মেজর লিগ ক্রিকেটের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নাইট রাইডার্স গ্রুপের অধীনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (আইপিএল), ত্রিনবাগো নাইট রাইডার্স (সিপিএল), আবুধাবি নাইট রাইডার্স (আইএলটি২০) এবং লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স (এমএলসি)। এই চার ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে এখন পর্যন্ত নয়টি শিরোপা জিতেছে তারা।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন