দিকপাল

বয়সের কথা ভেবে খেলি না সাক্ষাৎকারে মেসি

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬ | ০৬:০০ পি এম | প্রিন্ট সংস্করণ

বয়সের কথা ভেবে খেলি না সাক্ষাৎকারে মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শেষে মিক্সড জোনে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বয়সের কথা ভেবে না খেলে বরং শারীরিকভাবে কেমন অনুভব করছেন, সেটাই তার কাছে আসল। তিনি জানান, শারীরিকভাবে ভালো আছেন এবং দলকে নিজের সেরাটা দিয়ে সাহায্য করতে চান।

মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার অনুভূতি জানতে চাইলে মেসি বলেন, "এটা একটা এলাহি কাণ্ড! সত্যি বলতে, আমি খুব খুশি। সবচেয়ে বড় কথা, জয় দিয়ে ম্যাচটা শেষ করতে পেরেছি, এটাই সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আসল লক্ষ্য ছিল গ্রুপে প্রথম হওয়া নিশ্চিত করা।" নতুন রেকর্ড প্রসঙ্গে তিনি বলেন, "আমার কাছে এটি কিছুই না, শুধু আনন্দ। আসল ব্যাপার হলো দল একটা ভীষণ কঠিন ম্যাচ জিতেছে।

বয়স ও ফিটনেস নিয়ে ব্রাজিলের রোনালদোর মন্তব্যের প্রসঙ্গে মেসি বলেন, "ঈশ্বরের কৃপায় আমি সব দিক থেকে বেশ ভাগ্যবান, তেমন কোনো বড় ইনজুরিতে পড়তে হয়নি, কখনো অস্ত্রোপচারের টেবিলেও যেতে হয়নি, এটা অনেক বড় একটা ব্যাপার।" তিনি আরও বলেন, "আমি আসলে নিজের বয়সের কথা ভেবে খেলি না; বরং শারীরিকভাবে কেমন বোধ করছি, সেটাই আমার কাছে আসল।"

আসন্ন জন্মদিনে প্রার্থনা সম্পর্কে মেসি বলেন, "আমার আর নতুন করে কিছুই চাওয়ার নেই। ঈশ্বরকে ধন্যবাদ। এই জীবনে তিনি আমাকে সবকিছু দিয়েছেন। এখন শুধু নিজের জন্য, পরিবারের জন্য এবং সব সময় যাঁরা আমার পাশে থেকেছেন, তাঁদের সবার জন্য সুস্থতা কামনা করি।" এই দলকে নিয়ে তিনি বলেন, "এই দলটা বহু বছর ধরে মানুষকে আনন্দ দিয়ে আসছে এবং প্রতিটি প্রতিযোগিতায় নিজেদের ছন্দ ধরে রেখেছে।"

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ২৪ জুন ২০২৬

বয়সের কথা ভেবে খেলি না সাক্ষাৎকারে মেসি

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল