দিকপাল

ইসরাইলকে ব্ল্যাকলিস্টে রাখল জাতিসংঘ

স্বাধীন আহমেদ
স্বাধীন আহমেদ স্টাফ রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ | ০১:৪৩ পি এম | প্রিন্ট সংস্করণ

ইসরাইলকে ব্ল্যাকলিস্টে রাখল জাতিসংঘ

সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা চালানোর অভিযোগে ইসরাইলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক এই সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে ইসরাইলের নাম যুক্ত করার তথ্যটি সামনে আসে। জেরুজালেম পোস্টের বরাতে জানা গেছে, দেশটির বিভিন্ন সরকারি কর্তৃপক্ষের পাশাপাশি ইসরাইলি কারা বিভাগসহ বেশ কয়েকটি সংস্থাকে সরাসরি এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, এই তালিকায় আগে থেকেই হামাসের মতো বিভিন্ন সশস্ত্র সংগঠনকে রাখা হয়েছে।

জাতিসংঘের এমন পদক্ষেপের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্থটিতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তিনি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। সেই সাথে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, এই পদক্ষেপের প্রতিবাদে তারা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কার্যালয়ের সাথে সব ধরনের সহযোগিতা স্থগিত করতে যাচ্ছেন।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, গাজায় চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলি সেনা ও উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের দ্বারা যৌন সহিংসতার ঘটনা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগ ও সমালোচনার জন্ম দিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ১৫ জুন ২০২৬

ইসরাইলকে ব্ল্যাকলিস্টে রাখল জাতিসংঘ

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল