শাদা ঘোড়া
এই যে রাত যাচ্ছে পোয়াতী মাছির মতো হতাশার দূর্গন্ধে মুখ গুঁজে
দিনের শব কি জানে এর মানে?
লাল গ্রহ জুড়ে উরুর জল ছবি
নিউক্লিয়াসের ভেতরের ত্বকে জলজ চোখ!
বৃষ্টি হয় ছোট ছোট হ্রদে ষষ্ঠ
শ্রেনীর সমাজ বিজ্ঞান জুড়ে!
ঋষীর হাত পাহারের চূড়া ছোঁয়
ছোঁয় সাগরের সমতল!
নিত্য দিন কদমের চাষ
পুরোনো আভাস
তৃষ্ণার বালু চরে!
গুটি পায়ে ছোটা গাঁয়ে
দল ছুট প্রথম কাম বোঝা দেশলাই!
বোঝা পায়ে মাথা নুয়ে
চলছে পুতুল..
চলছে.. চলছে.. চলুক
এসেছিল যে হাঁটে জন্ম নিয়ে লাগামহীন একটি শাদা ঘোড়া হয়ে!
।
"পাহাড়ের পা"
উর্বর ভূমির সীমানায় কপতীর কঙ্কাল..
রাঁধাচূড়ার লকলকে ডগায় এক মুঠো মৃত অশি
রাখালের আহাজারী সেই জীবনের জন্য
যে জীবন এখন চায়লেও পাওয়া যাবে না!
মেঘের ঠোঁটে এখনো লেগে আছে
প্রথম শেখা মাতৃভাষার মতো
মায়ের কথার মতো
ভালোবাসি শব্দ।
জলের রঙ সমুদ্র পেড়িয়ে
মাথা নোয়ায় সেই পাহড়ের পায়ে
যে পায়ে স্বপ্ন হেঁটে ঈশ্বর খোঁজে
খোঁজে জন্মের সুত্র!
কৃষক হয় সবুজের শিল্পী
মানুষ হয় মধ্যযুগের আদি প্রথা লগ্ন মুখোশ।
তবুও মানুষই শান্তি চায়
চায় তিন বেলা ভাতের স্বস্তি
শক্ত বাহুর মৃদু শাসন অথবা নরম হাতের নিষেধে প্রদীপ জ্বালানো সন্ধ্যে।
।
"মা সভ্যতা"
জ্বলন্ত উনুনের জন্মথলি থেকে
দশ মাস পর পর চারটি
নতুন দুঃখ জন্ম দেয়।
আট চোখে কচি দুঃখ গুলো
সুখের নগরে ঘর বাঁধবে অনন্তকাল
স্বপ্নে -দিন বেচে রাতের হাঁটে
রাতকে ছোঁয়ায় চাঁদের দাসত্বে!
সূর্য সকাল পোড়া মগজে মাছি তাড়ায়,
নিষিদ্ধ গুহায় স্যাঁতসেতে চোখ
জীবন নামক মরিচিকার সঙ্গম পথ
জন্ম পথ- মৃত্যু পথ অনুসন্ধান করে
গুপ্তধন উদ্ধারের মতো।
সহস্র শতাব্দী শেষেও
উনুনের গলার নীচে মাংসস্তুপে লুকায়িত
সফেদ মিষ্টি জলের নদী ও
উরুর মধ্যে থাকা শিমফুল
স্বাক্ষী দিয়ে যায় পৃথিবী জন্মের পর
প্রথম স্বাধীন রাষ্ট্রে মা সভ্যতার।
"নাভী সংক্রান্ত "
--
এই বিষন্ন বিকেলে চোখের সাদায়
হয়ে আছে সদয় ভাত ও ঈশ্বরের আরশ!
প্রেম যদি এক থাল ভাত হতো?
চুমুর নুনে মেখে নিয়ে ভোগ দিতাম
যেখানে পৃথিবী জন্মে নতুন রুপে
নতুন লিঙ্গে নতুন কান্নায়
তার ঠিক পাশেই!..
জবা, লাল টকটকে জবা হয়ে যায় জরায়ু
হয়ে যায় ক্ষুধা, কামের সুধার চেয়ে
অনাহারের আগুনে গা গলে যায় নাভিসংক্রান্ত
মানচিত্রর!
কেউই কাঁদতো না,ভালোবাসতো না
তোমাকে ডাকতো না খোদা?
ক্ষুধার তীরে বিঁধিয়েছ কালো চোখ
কাফন সাদা ভাত আর পোয়াতীর
রক্তরঙা হৃদপিণ্ড
"সময়ে গাঁথা মালা"
--
মোয়াজ্জিনের আসসলাতু খায়রুম মিনান নাউম
ধ্বনি শেষে মসজিদের বারান্দায় আমপাড়া হাতে
শিউলির দল ছোটে শিশিরের নূপুর পায়ে।
গুন্নাহ করে আরবি হরফ উচ্চারণে
ফুলেরা মানুষ হয়ে যায়
পাখি গুলো হয়ে যায় পূব আকাশের যঠোর থেকে
ভূমিষ্ঠ হওয়া নাদান রোদ।
কিশোরীর বুকের সাথে যাপটে রাখা কোরআন
ওড়নার আভরণে ঘরে ফেরার লেহান তোলে!
নদী বয়ে বড়ো হয় বেলা বেড়ে অবেলায়
ভুলে যায় বিদ্যালয়ের লাইনবেলের প্রতিদিনের শপথ
ভুলে যায় অযুর ফরয!.
নাদান রোদ ফেরবিকেলে ভাড়ি চশমার ফাঁকে
ভাসিয়ে তোলে সন্ধ্যে ফোঁটা মালতী -প্রভাতের শিউলী সকাল
আমপাড়ার দিনগুলোতে গাঁথা বিনেসূতোয় শুদ্ধ সময়ে গাঁথা মালা।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
শাদা ঘোড়া
এই যে রাত যাচ্ছে পোয়াতী মাছির মতো হতাশার দূর্গন্ধে মুখ গুঁজে
দিনের শব কি জানে এর মানে?
লাল গ্রহ জুড়ে উরুর জল ছবি
নিউক্লিয়াসের ভেতরের ত্বকে জলজ চোখ!
বৃষ্টি হয় ছোট ছোট হ্রদে ষষ্ঠ
শ্রেনীর সমাজ বিজ্ঞান জুড়ে!
ঋষীর হাত পাহারের চূড়া ছোঁয়
ছোঁয় সাগরের সমতল!
নিত্য দিন কদমের চাষ
পুরোনো আভাস
তৃষ্ণার বালু চরে!
গুটি পায়ে ছোটা গাঁয়ে
দল ছুট প্রথম কাম বোঝা দেশলাই!
বোঝা পায়ে মাথা নুয়ে
চলছে পুতুল..
চলছে.. চলছে.. চলুক
এসেছিল যে হাঁটে জন্ম নিয়ে লাগামহীন একটি শাদা ঘোড়া হয়ে!
।
"পাহাড়ের পা"
উর্বর ভূমির সীমানায় কপতীর কঙ্কাল..
রাঁধাচূড়ার লকলকে ডগায় এক মুঠো মৃত অশি
রাখালের আহাজারী সেই জীবনের জন্য
যে জীবন এখন চায়লেও পাওয়া যাবে না!
মেঘের ঠোঁটে এখনো লেগে আছে
প্রথম শেখা মাতৃভাষার মতো
মায়ের কথার মতো
ভালোবাসি শব্দ।
জলের রঙ সমুদ্র পেড়িয়ে
মাথা নোয়ায় সেই পাহড়ের পায়ে
যে পায়ে স্বপ্ন হেঁটে ঈশ্বর খোঁজে
খোঁজে জন্মের সুত্র!
কৃষক হয় সবুজের শিল্পী
মানুষ হয় মধ্যযুগের আদি প্রথা লগ্ন মুখোশ।
তবুও মানুষই শান্তি চায়
চায় তিন বেলা ভাতের স্বস্তি
শক্ত বাহুর মৃদু শাসন অথবা নরম হাতের নিষেধে প্রদীপ জ্বালানো সন্ধ্যে।
।
"মা সভ্যতা"
জ্বলন্ত উনুনের জন্মথলি থেকে
দশ মাস পর পর চারটি
নতুন দুঃখ জন্ম দেয়।
আট চোখে কচি দুঃখ গুলো
সুখের নগরে ঘর বাঁধবে অনন্তকাল
স্বপ্নে -দিন বেচে রাতের হাঁটে
রাতকে ছোঁয়ায় চাঁদের দাসত্বে!
সূর্য সকাল পোড়া মগজে মাছি তাড়ায়,
নিষিদ্ধ গুহায় স্যাঁতসেতে চোখ
জীবন নামক মরিচিকার সঙ্গম পথ
জন্ম পথ- মৃত্যু পথ অনুসন্ধান করে
গুপ্তধন উদ্ধারের মতো।
সহস্র শতাব্দী শেষেও
উনুনের গলার নীচে মাংসস্তুপে লুকায়িত
সফেদ মিষ্টি জলের নদী ও
উরুর মধ্যে থাকা শিমফুল
স্বাক্ষী দিয়ে যায় পৃথিবী জন্মের পর
প্রথম স্বাধীন রাষ্ট্রে মা সভ্যতার।
"নাভী সংক্রান্ত "
--
এই বিষন্ন বিকেলে চোখের সাদায়
হয়ে আছে সদয় ভাত ও ঈশ্বরের আরশ!
প্রেম যদি এক থাল ভাত হতো?
চুমুর নুনে মেখে নিয়ে ভোগ দিতাম
যেখানে পৃথিবী জন্মে নতুন রুপে
নতুন লিঙ্গে নতুন কান্নায়
তার ঠিক পাশেই!..
জবা, লাল টকটকে জবা হয়ে যায় জরায়ু
হয়ে যায় ক্ষুধা, কামের সুধার চেয়ে
অনাহারের আগুনে গা গলে যায় নাভিসংক্রান্ত
মানচিত্রর!
কেউই কাঁদতো না,ভালোবাসতো না
তোমাকে ডাকতো না খোদা?
ক্ষুধার তীরে বিঁধিয়েছ কালো চোখ
কাফন সাদা ভাত আর পোয়াতীর
রক্তরঙা হৃদপিণ্ড
"সময়ে গাঁথা মালা"
--
মোয়াজ্জিনের আসসলাতু খায়রুম মিনান নাউম
ধ্বনি শেষে মসজিদের বারান্দায় আমপাড়া হাতে
শিউলির দল ছোটে শিশিরের নূপুর পায়ে।
গুন্নাহ করে আরবি হরফ উচ্চারণে
ফুলেরা মানুষ হয়ে যায়
পাখি গুলো হয়ে যায় পূব আকাশের যঠোর থেকে
ভূমিষ্ঠ হওয়া নাদান রোদ।
কিশোরীর বুকের সাথে যাপটে রাখা কোরআন
ওড়নার আভরণে ঘরে ফেরার লেহান তোলে!
নদী বয়ে বড়ো হয় বেলা বেড়ে অবেলায়
ভুলে যায় বিদ্যালয়ের লাইনবেলের প্রতিদিনের শপথ
ভুলে যায় অযুর ফরয!.
নাদান রোদ ফেরবিকেলে ভাড়ি চশমার ফাঁকে
ভাসিয়ে তোলে সন্ধ্যে ফোঁটা মালতী -প্রভাতের শিউলী সকাল
আমপাড়ার দিনগুলোতে গাঁথা বিনেসূতোয় শুদ্ধ সময়ে গাঁথা মালা।

আপনার মতামত লিখুন