প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
গুচ্ছকবিতা
নূরে জান্নাত, কবি ও বাচিক শিল্পী ||
শাদা ঘোড়াএই যে রাত যাচ্ছে পোয়াতী মাছির মতো হতাশার দূর্গন্ধে মুখ গুঁজেদিনের শব কি জানে এর মানে?লাল গ্রহ জুড়ে উরুর জল ছবিনিউক্লিয়াসের ভেতরের ত্বকে জলজ চোখ!বৃষ্টি হয় ছোট ছোট হ্রদে ষষ্ঠ শ্রেনীর সমাজ বিজ্ঞান জুড়ে!ঋষীর হাত পাহারের চূড়া ছোঁয়ছোঁয় সাগরের সমতল!নিত্য দিন কদমের চাষ পুরোনো আভাস তৃষ্ণার বালু চরে!গুটি পায়ে ছোটা গাঁয়েদল ছুট প্রথম কাম বোঝা দেশলাই!বোঝা পায়ে মাথা নুয়েচলছে পুতুল.. চলছে.. চলছে.. চলুকএসেছিল যে হাঁটে জন্ম নিয়ে লাগামহীন একটি শাদা ঘোড়া হয়ে!।"পাহাড়ের পা"উর্বর ভূমির সীমানায় কপতীর কঙ্কাল..রাঁধাচূড়ার লকলকে ডগায় এক মুঠো মৃত অশিরাখালের আহাজারী সেই জীবনের জন্যযে জীবন এখন চায়লেও পাওয়া যাবে না!মেঘের ঠোঁটে এখনো লেগে আছে প্রথম শেখা মাতৃভাষার মতোমায়ের কথার মতো ভালোবাসি শব্দ।জলের রঙ সমুদ্র পেড়িয়ে মাথা নোয়ায় সেই পাহড়ের পায়েযে পায়ে স্বপ্ন হেঁটে ঈশ্বর খোঁজেখোঁজে জন্মের সুত্র!কৃষক হয় সবুজের শিল্পীমানুষ হয় মধ্যযুগের আদি প্রথা লগ্ন মুখোশ।তবুও মানুষই শান্তি চায়চায় তিন বেলা ভাতের স্বস্তিশক্ত বাহুর মৃদু শাসন অথবা নরম হাতের নিষেধে প্রদীপ জ্বালানো সন্ধ্যে।।"মা সভ্যতা"জ্বলন্ত উনুনের জন্মথলি থেকেদশ মাস পর পর চারটি নতুন দুঃখ জন্ম দেয়।আট চোখে কচি দুঃখ গুলোসুখের নগরে ঘর বাঁধবে অনন্তকালস্বপ্নে -দিন বেচে রাতের হাঁটেরাতকে ছোঁয়ায় চাঁদের দাসত্বে!সূর্য সকাল পোড়া মগজে মাছি তাড়ায়,নিষিদ্ধ গুহায় স্যাঁতসেতে চোখজীবন নামক মরিচিকার সঙ্গম পথজন্ম পথ- মৃত্যু পথ অনুসন্ধান করেগুপ্তধন উদ্ধারের মতো।সহস্র শতাব্দী শেষেও উনুনের গলার নীচে মাংসস্তুপে লুকায়িতসফেদ মিষ্টি জলের নদী ওউরুর মধ্যে থাকা শিমফুলস্বাক্ষী দিয়ে যায় পৃথিবী জন্মের পরপ্রথম স্বাধীন রাষ্ট্রে মা সভ্যতার।"নাভী সংক্রান্ত "--এই বিষন্ন বিকেলে চোখের সাদায়হয়ে আছে সদয় ভাত ও ঈশ্বরের আরশ!প্রেম যদি এক থাল ভাত হতো?চুমুর নুনে মেখে নিয়ে ভোগ দিতামযেখানে পৃথিবী জন্মে নতুন রুপেনতুন লিঙ্গে নতুন কান্নায়তার ঠিক পাশেই!..জবা, লাল টকটকে জবা হয়ে যায় জরায়ুহয়ে যায় ক্ষুধা, কামের সুধার চেয়েঅনাহারের আগুনে গা গলে যায় নাভিসংক্রান্তমানচিত্রর!কেউই কাঁদতো না,ভালোবাসতো নাতোমাকে ডাকতো না খোদা?ক্ষুধার তীরে বিঁধিয়েছ কালো চোখ কাফন সাদা ভাত আর পোয়াতীর রক্তরঙা হৃদপিণ্ড"সময়ে গাঁথা মালা"--মোয়াজ্জিনের আসসলাতু খায়রুম মিনান নাউমধ্বনি শেষে মসজিদের বারান্দায় আমপাড়া হাতেশিউলির দল ছোটে শিশিরের নূপুর পায়ে। গুন্নাহ করে আরবি হরফ উচ্চারণেফুলেরা মানুষ হয়ে যায় পাখি গুলো হয়ে যায় পূব আকাশের যঠোর থেকেভূমিষ্ঠ হওয়া নাদান রোদ।কিশোরীর বুকের সাথে যাপটে রাখা কোরআনওড়নার আভরণে ঘরে ফেরার লেহান তোলে!নদী বয়ে বড়ো হয় বেলা বেড়ে অবেলায়ভুলে যায় বিদ্যালয়ের লাইনবেলের প্রতিদিনের শপথভুলে যায় অযুর ফরয!.নাদান রোদ ফেরবিকেলে ভাড়ি চশমার ফাঁকেভাসিয়ে তোলে সন্ধ্যে ফোঁটা মালতী -প্রভাতের শিউলী সকালআমপাড়ার দিনগুলোতে গাঁথা বিনেসূতোয় শুদ্ধ সময়ে গাঁথা মালা।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল