দিকপাল

চলে গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান


বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ১০:৩৭ এ এম | প্রিন্ট সংস্করণ

চলে গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান
ছবি : সংগ্রহীত

জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে বগুড়ায় একটি সিনেমার শুটিং চলাকালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শুটিং ইউনিট ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে ‘নসিব’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ার একটি হোটেলে অবস্থান করছিলেন সোহেল খান এবং আগামীকাল তাঁর শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে শাদা শার্ট ও প্যান্ট পরে শুটিংয়ে যাওয়ার জন্য মেকআপ নিয়ে পুরোপুরি প্রস্তুত হয়েছিলেন তিনি।

নিচে গাড়ি প্রস্তুত থাকায় প্রোডাকশন কর্মী তাঁকে ডাকতে ওপরে উঠলে হোটেলের কক্ষ থেকে বের হওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন সোহেল খান। এ সময় তাঁর মুখ থেকে রক্ত বের হতে দেখে ইউনিটের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক প্রয়াণের বিষয়টি নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও নির্মাতা এমডি ইকবাল।

সহকর্মী অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করে উল্লেখ করেন, বগুড়ায় তাঁরা একসঙ্গে ‘নসিব’ সিনেমার শুটিং করছিলেন। শুটিংয়ে যাওয়ার আগমুহূর্তে সোহেল খান কিছুক্ষণ আগে ড্রাগন ফল খেয়েছিলেন এবং রুম থেকে বের হতেই মাটিতে গড়িয়ে পড়েন বলে তিনি উল্লেখ করেন। জনপ্রিয় এই অভিনেতার অকাল প্রয়াণে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় : সোহেল খান টেলিভিশন নসিব

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


চলে গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে বগুড়ায় একটি সিনেমার শুটিং চলাকালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শুটিং ইউনিট ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে ‘নসিব’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ার একটি হোটেলে অবস্থান করছিলেন সোহেল খান এবং আগামীকাল তাঁর শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে শাদা শার্ট ও প্যান্ট পরে শুটিংয়ে যাওয়ার জন্য মেকআপ নিয়ে পুরোপুরি প্রস্তুত হয়েছিলেন তিনি।

নিচে গাড়ি প্রস্তুত থাকায় প্রোডাকশন কর্মী তাঁকে ডাকতে ওপরে উঠলে হোটেলের কক্ষ থেকে বের হওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন সোহেল খান। এ সময় তাঁর মুখ থেকে রক্ত বের হতে দেখে ইউনিটের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক প্রয়াণের বিষয়টি নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও নির্মাতা এমডি ইকবাল।

সহকর্মী অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করে উল্লেখ করেন, বগুড়ায় তাঁরা একসঙ্গে ‘নসিব’ সিনেমার শুটিং করছিলেন। শুটিংয়ে যাওয়ার আগমুহূর্তে সোহেল খান কিছুক্ষণ আগে ড্রাগন ফল খেয়েছিলেন এবং রুম থেকে বের হতেই মাটিতে গড়িয়ে পড়েন বলে তিনি উল্লেখ করেন। জনপ্রিয় এই অভিনেতার অকাল প্রয়াণে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল