দিকপাল

সম্পর্কের ক্ষেত্রে মর্যাদা ও স্বার্থ ক্ষুণ্ন হতে দেওয়া হবে না: শামা ওবায়েদ

দিকপাল২৪ ডেক্স
দিকপাল২৪ ডেক্স
প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ০৭:৪৬ পি এম | প্রিন্ট সংস্করণ

সম্পর্কের ক্ষেত্রে মর্যাদা ও স্বার্থ ক্ষুণ্ন হতে দেওয়া হবে না: শামা ওবায়েদ
ছবি : সংগ্রহীত

ভারত থেকে দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকা এখন ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার প্রচেষ্টা চালাচ্ছে এবং এ ক্ষেত্রে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী নয়াদিল্লি বাংলাদেশের অনুরোধ রক্ষা করবে বলে প্রত্যাশা করছে সরকার।

এ বিষয়ে মন্তব্য জানতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বার্তা আদান-প্রদান করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে রয়টার্স; প্রতিবেদন মতে, গত এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছিল, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে তারা।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনের অবসান ঘটলে ঢাকা ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি; অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সম্প্রতি তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে এবং তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ রয়েছে।

গত রোববার (২২ নভেম্বর ২০২৬) রয়টার্সকে দেওয়া বক্তব্যে শামা ওবায়েদ উল্লেখ করেন, তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করা হবে, এরপর কারাগারে নেওয়া হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও স্পষ্ট করেন, বাংলাদেশ চায় ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে একজন দণ্ডিত আসামি হিসেবে তাঁকে বাংলাদেশের কাছে ফেরত পাঠাবে, যার পর আইন তার নিজস্ব গতিতে চলবে এবং শেখ হাসিনাকে তাঁর পরিণতির মুখোমুখি হতে হবে।

এদিকে গত কয়েক দিনে দেশব্যাপী আওয়ামী লীগের সহিংসতায় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন; এসব সহিংসতাকে শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া’ দলের টিকে থাকার কৌশল বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ।

শামা ওবায়েদ আরও উল্লেখ করেন, বাংলাদেশ ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়, তবে সেই সম্পর্কে বাংলাদেশের ‘মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থ’ যেন ক্ষুণ্ন না হয়, সেটিও নিশ্চিত করতে হবে; বাংলাদেশের জন্য কী ধরনের পররাষ্ট্রনীতি গ্রহণ করা প্রয়োজন, তা ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সম্পর্কের ক্ষেত্রে মর্যাদা ও স্বার্থ ক্ষুণ্ন হতে দেওয়া হবে না: শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল