দিকপাল

গুচ্ছকবিতা

নূরজাহান নীরা
নূরজাহান নীরা কবি, ডাক্তার
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | ০৬:০২ পি এম | প্রিন্ট সংস্করণ

গুচ্ছকবিতা

রুপোর খিলাল

খুব ছোট থেকেই দেখেছি ক্ষয়ে যাওয়া
মায়ের রুপোর খিলালের দিকে বাবার কতটা নজর ছিল,
দিনশেষে খবর নিত রোজ।
খিলালটা রুপোর হারের সাথে গলায় বেঁধে রাখত মা।
একটু ক্ষয়ে গেলেই বাবা নিয়ে যেত মেরামত করতে,
ভেঙে আবার নতুন করে এনে দিত,
বাসায় ফিরে হারের সাথে বাঁধতে বাঁধতে বলত,
এমন রুপোর দাঁতে রুপোর খিলাল ছাড়া মানায়?
সামর্থ্য থাকলে সোনারই দিতাম।
বাবার কথায় মা বেশ খুশি হতো,
জ্বল জ্বল করে উঠতো দুটো চোখ।
বাবা মা নেই অনেক বছরতবুও জীবন্ত হয়ে আছে মুখোমুখি বসে থাকা
নির্লিপ্ত ভালোবাসায় দুজনের মুখ আর চকচকে রুপোর খিলাল।

না বলা কথাগুলো

অসংখ্যবার বলতে গিয়ে থেমে গেছি,
নিয়তির কাছে জানতে চেয়েছি,
নিজের সাথে কথা বলেছি সহস্রবার,আর ভেবেছি;
ভালোবাসায় এত হিসেব চলে?
বারবার ছুটে গিয়েও অজানা সংকোচে আটকে গেছি
মনের গভীরে আন্দোলিত ঝড় আমাকেনিঃশেষ করেছে বারবার,
তবুওবলা হয়নি-ভালোবাসি।

অজান্তেই মন ভেসে যায় সেই স্মৃতির ক্যানভাসে
আজ- ভালো লাগার একটি মুখ, মায়াবী চোখ, দৃঢ় ব্যক্তিত্বের সেই হাসিতে।

থমকে যাই এমনি করেই রোজ-ব্যস্ততম শহরে
ইট পাথরের ছোঁয়া আর তপ্ত রোদে ঝলসে গেছে হৃদয়ের চাওয়া সব।
একাকী স্বপ্নেরা পথ হাঁটে রোজ-বেঁচে থাকার হাজার আকুতি নিয়ে,
আর না বলা কথাগুলো বলার অপেক্ষায়।

রং পেন্সিল

ছোটবেলায় খুব বায়না করতাম রং পেন্সিলের
ইচ্ছে হত জীবনের ক্যাম্পাসজুড়ে এঁকে নিতে রঙের ছোঁয়ায়।
অজানা আলোর বিচ্ছুরণে রং পেন্সিল খসে পড়েছে নিয়তির অতলে,
অথচ জীবনের পরিবর্তনে এসেছে নানা রং,
সেই মেঠোপথ, পথের ধুলো, দু ধারের ঘাসফুল,
ধানশালিকের উঠোন,কাঠঠোকরার তীক্ষ্ণ ঠোঁট, মাছরাঙার দূর দৃষ্টি,
কাঠবিড়ালির নিরীহ চাহনি, কিছুই নেই।
কিচ্ছু নেই। যা আছে সব হিসাব।

সেকেন্ড মিনিট ঘন্টায় হিসেব হয়,
সে হিসেবে নিজের বলে কিছু নেই
সময়ের প্রয়োজনে ছুটে চলি রোজ,
নিজ প্রয়োজনে এলিয়ে পড়া ইচ্ছেরা স্বপ্ন বোনে রোজ-
আবারও দেখা হবে।
দেখা হবে এক দীঘির পাড়ে,
যেখানে হিজলের ঝরা ফুলে পাটি পেতেছে ।
সদ্যদেখা হবে, ছাতিমগাছের তলে-
যেখানে মিষ্টি সুবাসে বিমোহিত করবে কিছুক্ষণ,
এই কিছুক্ষণ বিরতিহীন করতে আবারও ইচ্ছে হয়।  

বাংলার বুলবুল

তোমার লেখা গণ্ডি বাঁধা নয়তো কোনো ধর্মে
মানবতার মূল্যায়নে লেখা নিগূঢ় মর্মে।
তোমার লেখা সকল বাধায় পথ চলতে শেখায়
শ্রদ্ধা জানাই কবি তোমায় অন্তত -কাল -রেখায়।
রাজনীতিতে তোমার চলা দেশ মানুষের জন্য
সফল কাব্যে তাইতো কবি হয়ে আছো ধন্য।

দ্রোহের কবি প্রেমের কবি

তুমি সাম্যের কবি
ঝাঁকড়া চুলের দোলায় ছিল বিদ্রোহীর-ই ছবি।
এগারোই জ্যৈষ্ঠ এ ধরাতে ফুটেছিল যে ফুল
দুখী মায়ের দুখু মিয়াবাংলার প্রিয় বুলবুল।
স্বরণ করি তোমায় কবি জন্মদিনে আজি
ওপারেতে ভালো থেকো বাংলার প্রিয় কাজী।

কেউ কারো নয়

স্বপ্ন দেখতে দেখতে পরিপূর্ণ হয় চাঁদ।
অপেক্ষা তার পূর্ণিমার আলোতে হাসাতে পৃথিবী
অপেক্ষা শেষে ক্ষয়ে ক্ষয়ে আবার নিঃশেষ হয় সে
এমন এক নিঃশেষ চাঁদের শেষ প্রহর থেকে তোমাকে তুলে এনেছিলাম।
তিমির অন্ধকারে মুখোমুখি হয়েছিলাম নয়নের আলোয় হৃদয় দেখব বলে
আঁধার ঠেলে ঠেলে অনেকটা পথ হেঁটেছি একা।
কেউ নেই, কিছু নেই।

ক্লান্তি পথে খুঁজে পেয়েছি
শুধু অসমাপ্ত দুটি হাত দুটি চোখ
ক্ষতবিক্ষত হৃদয়ের মাঝে
ছুঁইয়ে ছিলাম একটি পদ্ম অশরীরী ভাবনায়।

নিশীথরাতের সেই আঁধার
সাঁতরে সাঁতরে তোমাকে পরিপূর্ণ করেছি
অথৈ জলের ভারে একটা শেওলা খুঁজেছি বারবার তোমার জন্য
একটা ছায়া চেয়েছি তোমার জন্য
শুকনো পাতার মর্মর শব্দে ভেঙেছে আমার স্বম্ভিত।

তোমার পাঁজরভাঙা প্রহর ধরে
এগিয়ে গেছি রোজ বিশ্বাসের ডানায় ভর করে।
আর তুমি পরিপূর্ণ হয়ে ভেঙে দিলে আমার সে ডানা,
যে ডানার উদাত্ত আহ্বান ছিল তোমার একমাত্র অবলম্বন।

কাগজে মোড়ানো একটি স্বপ্নের চিঠির খাম
বদলে দিয়েছিলাম শুধু ভালোবাসার জন্য, ভালো রাখার জন্য।

অথচ সেই চিঠির অপেক্ষায় কত সময় কেটেছে আমার।
নির্ঘুম শত রাতের তপস্যার সে চিঠি ছুঁয়ে দেখিনি সেদিন শুধু তোমাকে ছোঁবো বলে।

আমার পূর্ণতা খুঁজেছি তোমায় ঘিরে
তুমি পূর্ণতা খুঁজেছ তোমার পৌরুষে।
একটি সরলরেখায় বিভাজন তুলে
আটকে নিয়েছ নিজেকে আপনালয়ে-
যেখানে রক্তের প্রবাহ চলে অবিরাম,
আপন পরের হিসেব স্পষ্ট করেছ বারবার।
সম্পর্কের পরিসীমা বুঝেছি আজ- পৃথিবীতে কেউ কার নয়।

ফতুল্লা, নারায়ণগঞ্জ 

বিষয় : নূরজাহান নীরা

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬

গুচ্ছকবিতা

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল