দিকপাল

ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় নজরদারি: ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি


সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ১১:৪২ এ এম | প্রিন্ট সংস্করণ

ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় নজরদারি: ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দেশের সাতটি জেলায় মোট ৯৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মোতায়েনকৃত জেলাগুলোর মধ্যে গোপালগঞ্জে সর্বোচ্চ ২৭ প্লাটুন, ঢাকায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, ফরিদপুরে ৩ প্লাটুন এবং ময়মনসিংহে ২ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছেন। 

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে সার্বক্ষণিক প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় নজরদারি: ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দেশের সাতটি জেলায় মোট ৯৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মোতায়েনকৃত জেলাগুলোর মধ্যে গোপালগঞ্জে সর্বোচ্চ ২৭ প্লাটুন, ঢাকায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, ফরিদপুরে ৩ প্লাটুন এবং ময়মনসিংহে ২ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছেন। 

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে সার্বক্ষণিক প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল