দিকপাল

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয় উদ্যোগে অর্থায়নের তাগিদ

দিকপাল২৪ ডেক্স
দিকপাল২৪ ডেক্স
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ১২:২০ পি এম | প্রিন্ট সংস্করণ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয় উদ্যোগে অর্থায়নের তাগিদ
ছবি : সংগ্রহীত

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের সংকট ও অভিযোজনের বাস্তব চিত্র তুলে ধরেছেন স্থানীয় উন্নয়ন সংস্থা লিডার্সের প্রকল্প কর্মকর্তা ইভানা আফরিন। একই সঙ্গে তিনি স্থানীয় পর্যায়ে কাজ করা এনজিওগুলোর তহবিল সংকট তুলে ধরে জনগোষ্ঠীভিত্তিক উদ্যোগে সরাসরি অর্থায়নের আহ্বান জানান।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত সম্মেলনের এফএও-সিজিআইএআর (FAO-CGIAR) প্যাভিলিয়নে ‘চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ অব অপারেশনালাইজিং লোকালি লেড ক্লাইমেট অ্যাডাপ্টেশন উইথ আ ফোকাস অন ফার্মারস অ্যাকসেস টু ক্লাইমেট ফাইন্যান্স’ শীর্ষক এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) প্রধান বিজ্ঞানী জন হেলিনের সঞ্চালনায় ওই প্যানেলে দক্ষিণ আফ্রিকা, আইআইইডি, সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট এবং আফ্রিকারাইসের শীর্ষ গবেষক ও উন্নয়নকর্মীরা অংশ নেন। আলোচনায় ইভানা আফরিন উল্লেখ করেন, উপকূলীয় অঞ্চলের চারদিকে পানি থাকা সত্ত্বেও তীব্র লবণাক্ততার কারণে মানুষ সুপেয় পানির সংকটে ভুগছে এবং কৃষি উৎপাদন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

১৯৯৬ সাল থেকে উপকূলীয় জনগোষ্ঠীর সঙ্গে কাজ করা লিডার্সের সমন্বিত অভিযোজন কার্যক্রমের আওতায় বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর স্যান্ড ফিল্টার, লবণাক্ততা সহনশীল বীজ ব্যবহার ও নারীদের স্বনির্ভর গোষ্ঠী গঠনের সফলতা তুলে ধরে ইভানা জানান, কার্যকর অভিযোজন নিশ্চিত করতে স্থানীয় সংগঠনগুলোর কাছে সরাসরি, সহজলভ্য ও দীর্ঘমেয়াদি জলবায়ু অর্থায়ন পৌঁছানোর পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে স্থানীয় জনগোষ্ঠীকে রাখতে হবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয় উদ্যোগে অর্থায়নের তাগিদ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল