দিকপাল

আসামিকে না পেয়ে স্বামীকে এ্যারেস্ট , ‘হ্যান্ডকাফ’ পরা অবস্থায় স্বামী‘র মৃত্যু


অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ০৭:৩১ পি এম | প্রিন্ট সংস্করণ

আসামিকে না পেয়ে স্বামীকে এ্যারেস্ট , ‘হ্যান্ডকাফ’ পরা অবস্থায় স্বামী‘র মৃত্যু
ছবি : সংগ্রহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে পরোয়ানাভুক্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে তাকে না পেয়ে তার স্বামী শহিদুল ইসলামকে (৫৮) আটকের পর হাতকড়া পরা অবস্থায় মৃত্যুর অভিযোগ উঠেছে, যা নিয়ে স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আদালতের একটি মামলায় শহিদুলের স্ত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় সীতাকুণ্ড থানার এসআই সাব্বিরের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের বাড়িতে যায়। স্ত্রীকে না পেয়ে পুলিশ নিরপরাধ শহিদুলকে জোরপূর্বক হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তার ভাই বাধা দিলেও তা উপেক্ষা করে ধস্তাধস্তি করা হয়। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি হাতকড়া পরা অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং পুলিশ হাতকড়া খুলে ঘটনাস্থলে ফেলে চলে যাওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম দাবি করেন, শহিদুলের স্ত্রীর বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় পুলিশ তার বাড়ি গিয়ে শহীদকে কেবল স্ত্রীর অবস্থান দেখিয়ে দেওয়ার জন্য বলেছিল এবং ওই সময় তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। তিনি আরও জানান, শহিদুলের হাতে কোনো হাতকড়া পরানো হয়নি এবং পূর্বে তার কয়েকবার স্ট্রোক হওয়ার ইতিহাস রয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


আসামিকে না পেয়ে স্বামীকে এ্যারেস্ট , ‘হ্যান্ডকাফ’ পরা অবস্থায় স্বামী‘র মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ডে পরোয়ানাভুক্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে তাকে না পেয়ে তার স্বামী শহিদুল ইসলামকে (৫৮) আটকের পর হাতকড়া পরা অবস্থায় মৃত্যুর অভিযোগ উঠেছে, যা নিয়ে স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আদালতের একটি মামলায় শহিদুলের স্ত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় সীতাকুণ্ড থানার এসআই সাব্বিরের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের বাড়িতে যায়। স্ত্রীকে না পেয়ে পুলিশ নিরপরাধ শহিদুলকে জোরপূর্বক হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তার ভাই বাধা দিলেও তা উপেক্ষা করে ধস্তাধস্তি করা হয়। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি হাতকড়া পরা অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং পুলিশ হাতকড়া খুলে ঘটনাস্থলে ফেলে চলে যাওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম দাবি করেন, শহিদুলের স্ত্রীর বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় পুলিশ তার বাড়ি গিয়ে শহীদকে কেবল স্ত্রীর অবস্থান দেখিয়ে দেওয়ার জন্য বলেছিল এবং ওই সময় তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। তিনি আরও জানান, শহিদুলের হাতে কোনো হাতকড়া পরানো হয়নি এবং পূর্বে তার কয়েকবার স্ট্রোক হওয়ার ইতিহাস রয়েছে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল