সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থিত বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। ভবনের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি লাভ করায় এই স্থাপনাটির মোট গিনেস স্বীকৃতির সংখ্যা দাঁড়িয়েছে অন্তত পাঁচটিতে।
সম্প্রতি (নভেম্বর ২০২৬) মক্কা সিটি ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন এই দুটি রেকর্ডের আনুষ্ঠানিক সনদ গ্রহণ করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ক্লক টাওয়ারের জাদুঘরটি ভূপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার এবং উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকটি ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত, যেখান থেকে পবিত্র মসজিদুল হারামসহ পুরো মক্কা শহরের বিস্তৃত স্থাপত্য ও নগরজীবন উপভোগ করা যায়।
২০১৯ সালের মে মাসে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা টাওয়ারের সর্বোচ্চ চারটি তলার এই জাদুঘরে জ্যোতির্বিজ্ঞান, সময় গণনার ইতিহাস, মক্কার ঐতিহ্য এবং বিশাল ঘড়িটির নির্মাণ ও প্রকৌশলগত দিকগুলো তুলে ধরা হয়েছে। এর আগে ২০১২ সালে নির্মিত ৬০১ মিটার উচ্চতার আবরাজ আল-বাইত কমপ্লেক্সের অংশ হিসেবে স্থাপনাটি বিশ্বের সর্বোচ্চ ক্লক টাওয়ার, সবচেয়ে বড় ঘড়ির ডায়াল এবং সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ঘড়ির ডায়ালের রেকর্ড অর্জন করেছিল।
রয়্যাল কমিশন জানিয়েছে, নতুন এই স্বীকৃতিগুলো মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্য ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি স্থানীয় বাসিন্দা এবং হজ ও ওমরাহ পালনকারীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানোর নিরলস প্রচেষ্টারই প্রতিফলন।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন