শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত একাধিক কর্মসূচিতে অংশ নিতে এক দিনের সফরে লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারযোগে তিনি লালমনিরহাটে অবতরণ করেন। এর আগে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটের পথে যাত্রা করেন তিনি।
সফরসূচি অনুযায়ী, লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছানোর পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি এবং সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন বলে সফরসূচি সূত্রে জানানো হয়েছে।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন