দিকপাল

সৌদি ভূখণ্ডে হুথিদের উপস্থিতি রয়েছে দাবি কার্লসনের


শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ১০:২০ এ এম | প্রিন্ট সংস্করণ

সৌদি ভূখণ্ডে হুথিদের উপস্থিতি রয়েছে দাবি কার্লসনের
ছবি : সংগ্রহীত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা সৌদি আরবের কিছু এলাকা দখল করে রেখেছে বলে দাবি করেছেন মার্কিন পডকাস্টার ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন। তার দাবি, সৌদি ভূখণ্ডে এখনো হুথি যোদ্ধাদের উপস্থিতি রয়েছে, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য বা প্রমাণ দেননি।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) প্রকাশিত এক পডকাস্টে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে উইকার্টের সঙ্গে আলাপকালে কার্লসন এই মন্তব্য করেন। তিনি জানান যে হুথিরা বর্তমানে সৌদি রাজতন্ত্রের জন্য বড় হুমকি তৈরি করছে এবং সৌদি আরবের কিছু অংশ তাদের দখলে রয়েছে, যা মার্কিন সংবাদমাধ্যমে গুরুত্ব পাচ্ছে না।

সৌদি আরবের কোন এলাকায় হুথিরা অবস্থান করছে বা কী সূত্রে এ তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে কিছু না জানালেও উপসাগরীয় অঞ্চলের কয়েকজন নেতার সঙ্গে সম্প্রতি কথা হয়েছে বলে উল্লেখ করেন এই পডকাস্টার। এর আগে গত ২ নভেম্বর মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে অক্টোবর মাসে সৌদি ভূখণ্ডে হুথিদের আন্তসীমান্ত অভিযানের কথা বলা হলেও তারা কোনো অংশ নিয়ন্ত্রণ করছে কি না তা নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য, দুর্গম সীমান্ত ও মরুভূমিঘেরা এসব অঞ্চলের আসির, জিজান ও নাজরান প্রদেশের ওপর হুথিদের দীর্ঘদিনের দাবি রয়েছে, যা ১৯৩৪ সালের তায়েফ চুক্তির মাধ্যমে সৌদি আরবের কাছে ছেড়ে দেওয়া হয়েছিল। এছাড়া হুথিদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে অন্য কোনো শক্তির হাত থাকতে পারে বলে কার্লসন সন্দেহ প্রকাশ করলেও সুনির্দিষ্ট কোনো পক্ষের নাম উল্লেখ করেননি।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


সৌদি ভূখণ্ডে হুথিদের উপস্থিতি রয়েছে দাবি কার্লসনের

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা সৌদি আরবের কিছু এলাকা দখল করে রেখেছে বলে দাবি করেছেন মার্কিন পডকাস্টার ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন। তার দাবি, সৌদি ভূখণ্ডে এখনো হুথি যোদ্ধাদের উপস্থিতি রয়েছে, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য বা প্রমাণ দেননি।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) প্রকাশিত এক পডকাস্টে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে উইকার্টের সঙ্গে আলাপকালে কার্লসন এই মন্তব্য করেন। তিনি জানান যে হুথিরা বর্তমানে সৌদি রাজতন্ত্রের জন্য বড় হুমকি তৈরি করছে এবং সৌদি আরবের কিছু অংশ তাদের দখলে রয়েছে, যা মার্কিন সংবাদমাধ্যমে গুরুত্ব পাচ্ছে না।

সৌদি আরবের কোন এলাকায় হুথিরা অবস্থান করছে বা কী সূত্রে এ তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে কিছু না জানালেও উপসাগরীয় অঞ্চলের কয়েকজন নেতার সঙ্গে সম্প্রতি কথা হয়েছে বলে উল্লেখ করেন এই পডকাস্টার। এর আগে গত ২ নভেম্বর মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে অক্টোবর মাসে সৌদি ভূখণ্ডে হুথিদের আন্তসীমান্ত অভিযানের কথা বলা হলেও তারা কোনো অংশ নিয়ন্ত্রণ করছে কি না তা নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য, দুর্গম সীমান্ত ও মরুভূমিঘেরা এসব অঞ্চলের আসির, জিজান ও নাজরান প্রদেশের ওপর হুথিদের দীর্ঘদিনের দাবি রয়েছে, যা ১৯৩৪ সালের তায়েফ চুক্তির মাধ্যমে সৌদি আরবের কাছে ছেড়ে দেওয়া হয়েছিল। এছাড়া হুথিদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে অন্য কোনো শক্তির হাত থাকতে পারে বলে কার্লসন সন্দেহ প্রকাশ করলেও সুনির্দিষ্ট কোনো পক্ষের নাম উল্লেখ করেননি।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল