ইয়েমেনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার ও রাজধানী সানা পুনর্দখলের লক্ষ্যে দেশটির বিভিন্ন প্রদেশে সশস্ত্র গোষ্ঠী হুথিদের অবস্থান লক্ষ্য করে ৬৬১টি সাঁড়াশি সামরিক অভিযান চালিয়েছে সরকারি সেনাবাহিনী, যাতে হুথিদের অন্তত ১৭৩ জন সদস্য হতাহত হয়েছেন এবং ৭১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল মাজেদ আল-নুজাইলি গত কয়েক ঘণ্টায় পরিচালিত এই অভিযানের তথ্য নিশ্চিত করেন।
মেজর জেনারেল মাজেদ আল-নুজাইলি জানান, হুথিদের বিরুদ্ধে পরিচালিত এই সমন্বিত অভিযানে ১৫টি বিমান হামলা, ৫২৬টি কামানের গোলাবর্ষণ, ৫৩টি ড্রোন হামলা এবং রকেট লঞ্চারের মাধ্যমে ৬৭টি আক্রমণ চালানো হয়েছে। সেনাবাহিনীর দাবি, এসব হামলায় হুথিদের উন্নত কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, পর্যবেক্ষণ চৌকি এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ, পূর্বাঞ্চলের মারিব এবং উত্তরাঞ্চলের আল-জাওফ এলাকায় হুথি যোদ্ধাদের সঙ্গে সরকারি বাহিনীর সরাসরি সংঘর্ষ হয়েছে। তবে সেনাবাহিনীর এসব দাবির বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া ‘ডন অব ইয়েমেন’ শীর্ষক এই সামরিক অভিযান লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমির ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে হুথিদের নিয়ন্ত্রণমুক্ত করা এবং রাজধানী সানা পুনর্দখল করাই এই অভিযানের প্রধান উদ্দেশ্য। অভিযানের পাশাপাশি বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশটির বেশ কয়েকটি প্রদেশ নিয়ন্ত্রণ করছে এবং ২০১৫ সাল থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে। ২০২২ সালের এপ্রিলে শুরু হওয়া আপেক্ষিক শান্তির অবসান ঘটিয়ে গত জুলাই থেকে বাব আল-মান্দেব প্রণালির নিকটবর্তী তাইজ প্রদেশসহ বিভিন্ন স্থানে দুই পক্ষের সংঘর্ষ আবারও তীব্র আকার ধারণ করেছে, যা দেশটির চলমান মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে।
বিষয় : সংঘর্ষ নিরাপত্তা সামরিক অভিযান

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন