দিকপাল

ঢাকা-পাবনা রুটের নতুন ট্রেনের জন্য ১৮ কোচ হস্তান্তর


শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ০৮:৪২ পি এম | প্রিন্ট সংস্করণ

ঢাকা-পাবনা রুটের নতুন ট্রেনের জন্য ১৮ কোচ হস্তান্তর
ছবি : সংগ্রহীত

ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন করে রেলওয়ের পাকশী ট্র্যাফিক বিভাগকে হস্তান্তর করেছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। নতুন এই কোচগুলো দিয়ে আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করা হবে এবং বাণিজ্যিকভাবে এর চলাচল শুরু করবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। 

আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুর ১টার দিকে পাকশী রেলওয়ে বিভাগের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে কোচগুলো হস্তান্তর করা হয়। রেল কারখানা সূত্রে জানা গেছে, রেলওয়ে পাকশী বিভাগের সহকারী যান্ত্রিক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম ও ঈশ্বরদীর প্রধান ট্রেন পরীক্ষক তন্ময় সরকারের কাছে কোচগুলো হস্তান্তর করার পর সেগুলো পাকশীর উদ্দেশে সৈয়দপুর ত্যাগ করে।

এর আগে গত ১৭ অক্টোবর ভারত থেকে প্রথম চালানের এই ১৮টি কোচ সৈয়দপুর কারখানায় পৌঁছানোর পর যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা, কমিশনিং ও গত ৮ নভেম্বর পরীক্ষামূলক ট্রায়াল রান সম্পন্ন করা হয়। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ জানান, ট্রায়াল রানের ফলাফল মূল্যায়ন করে প্রয়োজনীয় কারিগরি কাজ শেষে কোচগুলো হস্তান্তর করা হয়েছে। ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি অ্যান্টি-টেলিস্কোপিক ও অ্যান্টি-ক্লাইম্বিং বৈশিষ্ট্যের এসব কোচে আধুনিক সিবিসি কাপলিং, বেবি কেয়ার রুম, প্রার্থনাকক্ষ, সিসিটিভি নজরদারিসহ নানা আধুনিক সুবিধা রয়েছে। 

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


ঢাকা-পাবনা রুটের নতুন ট্রেনের জন্য ১৮ কোচ হস্তান্তর

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন করে রেলওয়ের পাকশী ট্র্যাফিক বিভাগকে হস্তান্তর করেছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। নতুন এই কোচগুলো দিয়ে আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করা হবে এবং বাণিজ্যিকভাবে এর চলাচল শুরু করবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। 

আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুর ১টার দিকে পাকশী রেলওয়ে বিভাগের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে কোচগুলো হস্তান্তর করা হয়। রেল কারখানা সূত্রে জানা গেছে, রেলওয়ে পাকশী বিভাগের সহকারী যান্ত্রিক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম ও ঈশ্বরদীর প্রধান ট্রেন পরীক্ষক তন্ময় সরকারের কাছে কোচগুলো হস্তান্তর করার পর সেগুলো পাকশীর উদ্দেশে সৈয়দপুর ত্যাগ করে।

এর আগে গত ১৭ অক্টোবর ভারত থেকে প্রথম চালানের এই ১৮টি কোচ সৈয়দপুর কারখানায় পৌঁছানোর পর যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা, কমিশনিং ও গত ৮ নভেম্বর পরীক্ষামূলক ট্রায়াল রান সম্পন্ন করা হয়। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ জানান, ট্রায়াল রানের ফলাফল মূল্যায়ন করে প্রয়োজনীয় কারিগরি কাজ শেষে কোচগুলো হস্তান্তর করা হয়েছে। ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি অ্যান্টি-টেলিস্কোপিক ও অ্যান্টি-ক্লাইম্বিং বৈশিষ্ট্যের এসব কোচে আধুনিক সিবিসি কাপলিং, বেবি কেয়ার রুম, প্রার্থনাকক্ষ, সিসিটিভি নজরদারিসহ নানা আধুনিক সুবিধা রয়েছে। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল