যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দীর্ঘ কয়েক মাসের তীব্র সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে দেড় থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র অক্ষত রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে এই তথ্য উঠে এসেছে। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখেও তেহরান তাদের নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন এবং নতুন করে অস্ত্রভাণ্ডার গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে।
আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) ইসরাইল ন্যাশনাল নিউজের এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের আগে সংগ্রহ করা যন্ত্রাংশ ব্যবহার করে এবং বিভিন্ন সহযোগী দেশের সহায়তায় ইরান তাদের উৎপাদন কার্যক্রম ও লক্ষ্যবস্তু নির্ধারণের পদ্ধতি উন্নত করেছে। এছাড়া ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিপুল পরিমাণ ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইলি স্থাপনায় হামলার সক্ষমতাও বজায় রেখেছে দেশটি।
এদিকে ইরানের এই সামরিক সক্ষমতা টিকে থাকার বিষয়টি ট্রাম্প প্রশাসনের পরবর্তী কৌশলগত পদক্ষেপে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বড় ধরনের নতুন বিমান হামলার অনুমোদন না দিয়ে বর্তমান পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ অব্যাহত রেখেছেন। অন্যদিকে উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোও নতুন করে বড় সামরিক অভিযান শুরু না করার আহ্বান জানিয়েছে, কারণ পাল্টা জবাবে ইরান ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল ও ইসরাইল ন্যাশনাল নিউজ
বিষয় : ক্ষেপণাস্ত্র ক্ষয়ক্ষতি অক্ষত ইরান

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন