দিকপাল

ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি মিফতা গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | ০৯:১১ পি এম | প্রিন্ট সংস্করণ

ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি মিফতা গ্রেপ্তার
ছবি : সংগ্রহীত

সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মিফতা উদ্দিন ওয়াহিদকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত রূপ মিয়া ও সুফিয়া বেগমের ছেলে মিফতা নিজ বাড়ি থেকে পুলিশের হাতে আটক হন এবং তার বিরুদ্ধে ছাতক থানায় একাধিক গুরুতর মামলা রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়। এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

ছাতক থানার ওসি কামাল হোসেন (পিপিএম) আটকের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত মিফতা উদ্দিন ওয়াহিদের বিরুদ্ধে ছাতক থানায় দুটি সুনির্দিষ্ট মামলা রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের ৯ আগস্ট এবং ২০২৪ সালের ১৪ নভেম্বর দায়ের করা এসব মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৪৪৭, ৩২৫, ৩৭৯ ও ৫০৬(২) ধারাসহ দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় গুরুতর অভিযোগ আনা হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি মিফতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মিফতা উদ্দিন ওয়াহিদকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত রূপ মিয়া ও সুফিয়া বেগমের ছেলে মিফতা নিজ বাড়ি থেকে পুলিশের হাতে আটক হন এবং তার বিরুদ্ধে ছাতক থানায় একাধিক গুরুতর মামলা রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়। এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

ছাতক থানার ওসি কামাল হোসেন (পিপিএম) আটকের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত মিফতা উদ্দিন ওয়াহিদের বিরুদ্ধে ছাতক থানায় দুটি সুনির্দিষ্ট মামলা রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের ৯ আগস্ট এবং ২০২৪ সালের ১৪ নভেম্বর দায়ের করা এসব মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৪৪৭, ৩২৫, ৩৭৯ ও ৫০৬(২) ধারাসহ দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় গুরুতর অভিযোগ আনা হয়েছে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল