জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বর্জ্য কমানো এবং স্বল্প ব্যয়ে অভিযোজনের কার্যকর উপায় হিসেবে পাট ও প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়ানোর জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক বিশেষ অধিবেশনে এই আহ্বান জানানো হয়।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সম্মেলনের ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত ‘প্রাকৃতিক তন্তু, শূন্য বর্জ্য ও স্বল্প ব্যয়ে অভিযোজন: কপ-৩১ কর্মপরিকল্পনায় বাংলাদেশের পাটের ভূমিকা’ শীর্ষক এই বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে তুরস্কের জিরো ওয়েস্ট ফাউন্ডেশন, ইউএনওপিএস ও জিসিএর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বাংলাদেশের সোনালী আঁশ পাটকে নবায়নযোগ্য ও প্রাকৃতিকভাবে পচনশীল উপাদান হিসেবে তুলে ধরে ভাসমান বাগান, আগাম সতর্কবার্তা ব্যবস্থা এবং লবণাক্ততা সহনশীল ফসল উৎপাদনের মতো স্বল্প ব্যয়ের জলবায়ু অভিযোজন উদ্যোগগুলোর কথা উল্লেখ করেন।
অধিবেশনে তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির পরিবেশবিষয়ক কমিটির চেয়ারম্যান মেহমেত গালিপ এনসারিওগলু, ইউএনওপিএসের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক সারা অস্টিন নেটজার, থ্রেডিং চেঞ্জের প্রতিষ্ঠাতা সোফিয়া ইয়াং, কসোভোর পরিবেশমন্ত্রী ফিতোরে প্যাকোলি এবং জিসিএর বিশেষজ্ঞ ড. ফয়সাল রহমানসহ আন্তর্জাতিক বক্তারা বক্তব্য দেন। বক্তারা বৃত্তাকার অর্থনীতির মডেল গড়তে এবং সবুজ অবকাঠামো নির্মাণে বাংলাদেশের পাটবিষয়ক অভিজ্ঞতা থেকে শেখার ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এবারই প্রথম পাট প্যাভিলিয়ন স্থাপন করে প্লাস্টিকের বিকল্প হিসেবে প্রায় ১৩০ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করছে বাংলাদেশ।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন