বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য প্রকাশ করেছে বলে জানায় আল জাজিরা।
তাসনিমের প্রতিবেদনে আইআরজিসির বরাত দিয়ে বলা হয়েছে, ‘এটি আগ্রাসী শত্রুর প্রতি একটি কঠোর সতর্কবার্তা। তাদের আকাশপথে উসকানিমূলক তৎপরতা এবং হরমুজ প্রণালীতে তেল পাচার বন্ধ করতে হবে। এসব লঙ্ঘন ও আগ্রাসী কর্মকাণ্ড আবার ঘটলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে দেশটির কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের হামলা’ হয়েছে। তবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলার দাবি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং হামলায় স্থাপনাটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন