দিকপাল

কালশির উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র


শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ০৯:৫৯ এ এম | প্রিন্ট সংস্করণ

কালশির উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভবিষ্যৎভিত্তিক লেনদেনের প্ল্যাটফর্ম কালশির বেতনভুক্ত উপদেষ্টা পদে আর থাকছেন না। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে এই দায়িত্বের অবসান হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

কালশির মুখপাত্র ড্যানি লেভার জানান, ট্রাম্প জুনিয়রের বিনিয়োগ প্রতিষ্ঠান ‘১৭৮৯ ক্যাপিটাল’ কালশির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ‘পলিমার্কেটে’ বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পরই পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হয়। তবে এমন এক সময়ে এই ঘোষণা এল, যখন মধ্যবর্তী নির্বাচনের পর ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প পরিবারের বিভিন্ন বিনিয়োগ এবং এসব প্ল্যাটফর্মের সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক তদন্তের পরিকল্পনা জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কিছুদিন পরই কালশির কৌশলগত উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন ডন জুনিয়র। অন্যদিকে, একই বছরের আগস্ট থেকে তিনি পলিমার্কেটেরও বিনিয়োগকারী হিসেবে যুক্ত হন। এদিকে পলিমার্কেট, কালশি ও ট্রাম্প পরিবারের মধ্যে আর্থিক সম্পর্কের কারণে নীতিমালায় কোনো প্রভাব পড়েছে কি না, দুই প্রতিষ্ঠানই সেই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে।


সূত্র: দ্য গার্ডিয়ান

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


কালশির উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভবিষ্যৎভিত্তিক লেনদেনের প্ল্যাটফর্ম কালশির বেতনভুক্ত উপদেষ্টা পদে আর থাকছেন না। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে এই দায়িত্বের অবসান হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

কালশির মুখপাত্র ড্যানি লেভার জানান, ট্রাম্প জুনিয়রের বিনিয়োগ প্রতিষ্ঠান ‘১৭৮৯ ক্যাপিটাল’ কালশির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ‘পলিমার্কেটে’ বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পরই পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হয়। তবে এমন এক সময়ে এই ঘোষণা এল, যখন মধ্যবর্তী নির্বাচনের পর ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প পরিবারের বিভিন্ন বিনিয়োগ এবং এসব প্ল্যাটফর্মের সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক তদন্তের পরিকল্পনা জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কিছুদিন পরই কালশির কৌশলগত উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন ডন জুনিয়র। অন্যদিকে, একই বছরের আগস্ট থেকে তিনি পলিমার্কেটেরও বিনিয়োগকারী হিসেবে যুক্ত হন। এদিকে পলিমার্কেট, কালশি ও ট্রাম্প পরিবারের মধ্যে আর্থিক সম্পর্কের কারণে নীতিমালায় কোনো প্রভাব পড়েছে কি না, দুই প্রতিষ্ঠানই সেই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে।


সূত্র: দ্য গার্ডিয়ান


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল