বিদেশি নাগরিকদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও আধুনিক করতে বিদ্যমান ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছে ভারত। আন্তর্জাতিক রীতিনীতি এবং উন্নত দেশগুলোর প্রচলিত ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্বিতীয় দফায় এই সংস্কার আনা হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন কাঠামোয় ভিসার মূল ক্যাটাগরি বা শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টিতে নামিয়ে আনা হয়েছে। একই সঙ্গে উপশ্রেণির সংখ্যা ৪৯টি থেকে কমিয়ে ২৩টিতে আনা হয়েছে। এছাড়া আবেদনপত্রের জটিলতা কমাতে নতুন ২৩টি উপশ্রেণির ফরমে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাঁটাই করা হয়েছে। পর্যটন, চিকিৎসা, উচ্চশিক্ষা, গবেষণা ও ব্যবসার কাজে আগ্রহীদের ভোগান্তি কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
পরিবর্তিত কাঠামোর আওতায় প্রথাগত ট্যুরিস্ট ভিসার পরিবর্তে ভিজিটর ভিসা চালু করা হয়েছে, যার ভি-১ ও ভি-২ দুটি ধরন রয়েছে। ৩০ দিন মেয়াদী ভি-১ ভিসায় একাধিকবার প্রবেশ করা গেলেও যোগ্যতা সাপেক্ষে ১, ৫ বা ১০ বছর মেয়াদী ভি-২ ভিসায় পর্বতারোহণের সুযোগ রাখা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে এবং রোগীর সঙ্গে যাওয়া স্বজনদের জন্য এম-২ ও এম-৪ ভিসার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া স্কুল থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনার জন্য এস-১ এবং গবেষক ও ইন্টার্নদের জন্য এস-২ ভিসা নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়িক কার্যক্রমের জন্য বি-১ ও বি-২ শ্রেণির পাশাপাশি কারিগরি বিশেষজ্ঞদের জন্য প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা চালু করা হচ্ছে। সংশোধিত এই কাঠামোর নয়টি মূল শ্রেণির মধ্যে রয়েছে ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ।
নতুন এই নিয়ম চালুর উপযোগী করতে বর্তমানে প্রযুক্তিগত প্রস্তুতি নিচ্ছে ভারত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নতুন এই ব্যবস্থায় আনুষ্ঠানিকভাবে ভিসা প্রদান শুরু হতে পারে।
সূত্র: ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক বার্তা সংস্থা

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন