হলিউডের আলোচিত সিনেমা ‘অ্যাটোনমেন্ট’-এ অভিনেত্রী কিয়ারা নাইটলির পরা চোখধাঁধানো পান্না-সবুজ সিল্কের গাউনটি এবার নিলামে উঠতে যাচ্ছে। সিনেমাটির অন্যতম স্মরণীয় এই পোশাকটির দাম সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার পাউন্ড পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকার বেশি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বর লন্ডনের বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজে ‘লাভ অ্যান্ড লাস্ট: আ লিটারারি গাইড’ শীর্ষক বিশেষ এই নিলাম অনুষ্ঠিত হবে। ২০০৭ সালে মুক্তি পাওয়া জো রাইট পরিচালিত এই সিনেমার পোশাকটির নকশা করেছিলেন জ্যাকুলিন ডুরান। ইয়ান ম্যাকইওয়ানের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটির লাইব্রেরি দৃশ্যে সিসিলিয়া চরিত্রে কিয়ারা নাইটলি এই পোশাকটি পরেছিলেন।
সিনেমার শুটিং শেষে পোশাকটি ২০০৮ সালে একটি দাতব্য নিলামে বিক্রি হওয়ার পর এতদিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তিগত সংগ্রাহকের কাছে সংরক্ষিত ছিল। চলচ্চিত্রের বিখ্যাত পোশাকের তালিকায় এর আগে অড্রে হেপবার্নের ‘ব্রেকফাস্ট অ্যাট টিফানিজ’ সিনেমার পোশাকের পর এবার কিয়ারা নাইটলির এই গাউনটি ফ্যাশন ও চলচ্চিত্রপ্রেমীদের মাঝে নতুন আকর্ষণ তৈরি করেছে।
সূত্র: সিএনএন ও ক্রিস্টিজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন